চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির প্রমোশনের জন্য বাপ্পীদের খুঁজে পাইনি: আকবর

মিতুল আহমেদমিতুল আহমেদ
৫:১৬ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

গত দুই সপ্তাহ ধরে যখন দেশীয় সিনেমায় ‘ঢাকা অ্যাটাক’-এর জয়জয়কার, তখন ২০ অক্টোবর শুক্রবার ঢাকাই সিনেমায় মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবরের ফ্যামিলি ড্রামা ‘দুলাভাই জিন্দাবাদ’। ‘ঢাকা অ্যাটাক’-এর কবলে না পড়লেও বৃষ্টির কবলে পড়ে মুক্তির প্রথম দিনেই কিছুটা ব্যবসায়িক ক্ষতির মুখে ছবিটি।

গত দুদিন ধরে দেশজুড়ে টানা বৃষ্টি। আর এরমধ্যেই শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ডিপজল-মৌসুমী অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’। বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সিনেমাগুলোতে দর্শক সমাগম কম হলেও যারাই ছবিটি দেখছেন, সকলে ছবির প্রশংসা করছেন। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর।

বৃষ্টিতে হলগুলোতে দর্শক কম আসলেও যারাই আসছেন তারা ছবিটির প্রশংসা করছেন জানিয়ে নির্মাতা চ্যানেল আই অনলাইনের কাছে জানান, টানা বৃষ্টির মধ্যেও ঢাকার অনেকগুলো হলে দর্শক সমাগম ছিলো উল্লেখ করার মতো। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিশেষ করে সিলেট বরিশাল ও খুলনার দর্শকরা ছবিটির প্রশংসা করেছেন। অনেকেই ফোন দিয়ে ছবির প্রশংসা করছেন। এক দর্শক ফোন করে জানালো, বৃষ্টির মধ্যেও সিনেমা হলে প্রচুর মানুষ ‘দুলাভাই জিন্দাবাদ’ দেখছে।

তবে বৃষ্টিটা না হলে প্রতিটি হলেই ছবিটি হাউজফুল হতো জানিয়ে নির্মাতা আরো জানান, বৃষ্টিটা খুবই খারাপ করছে। তারপরও ছবির রিপোর্ট ভালো। ছবিটির প্রশংসা করছেন সবাই। আমার সিনেমা দেখে না, আমার ছবিতো আমি খারাপ বলবো না। কিন্তু ছবিটি নিয়ে মানুষ জনই খুব ভালো বলছে। অনেকে এমনও জানিয়েছেন যে, পনেরো বিশ বছর পর নাকি তারা একটা ভালো সিনেমা দেখল।

অন্যদিকে ছবিতে গুরুত্ব চরিত্রে অভিনয় করা এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পী বলছেন, ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটির মুক্তির জন্য এই সময়টা বেছে নেয়া বোকামি হয়েছে। বাপ্পীর এমন কথা মেনে নিতে নারাজ ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর।

বাপ্পীর এমন অভিযোগ পাত্তা না দিয়ে মনতাজুর রহমান আকবর উল্টো বাপ্পীকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সিনেমা কখন রিলিজ করতে হবে সে(বাপ্পী) জানে? সে তো অভিনয় করেই খালাস! কোন সময় কি বলতে হয় সেটাওতো এরা জানে না। প্রমোশনেওতো এদের কাউকে খুঁজে পাই নাই। এখন সিনেমা মুক্তির আগে প্রচারণা করা লাগে, টিভি, অনলাইনে লাইভ করবো, প্রিমিয়ার করা লাগে, এসবেতো বাপ্পীদের খুঁজে পাই নাই। যে সময়টা প্রমোশনের জন্য বরাদ্দ ছিল, সেসময়ে বাপ্পী ঢাকার বাইরে ছিল। কাউকে খুঁজে পাই নাই।

Reneta

২০ অক্টোবরকেই ‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তির উপযুক্ত সময় আখ্যা দিয়ে এই নির্মাতা আরো বলেন, সামনের নভেম্বরে বিপিএল, সেসময়তো কেউ সিনেমা দেখবে না। ডিসেম্বরেও ছবি মুক্তি দেয়া যাচ্ছে না। এখন সিনেমা মুক্তি দিবো নাতো কখন দিবো! এসব হিসেবে নিকেষ করেই আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। সিনেমা মুক্তির আগেতো এমন কথা নিয়ে বাপ্পী আসে নাই। আমাদের সাথে যোগাযোগ করে নাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপজলদুলাভাই জিন্দাবাদবাপ্পীমনতাজুর রহমান আকবরমৌসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT