চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে রেড কার্পেটে সুন্দরীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৫
বিনোদন
A A

ছবিতে দেখুন কে কি সাজে হাঁটলেন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। একে একে আসছেন বিভিন্ন দেশের গুণী এবং সুন্দরী নায়িকারা। ক্যামেরাকে এতোটুকু বিশ্রাম দিচ্ছেন না তারা। এক নজরে দেখে নিন সুন্দরীদের রেড কার্পেট ওয়াক।

নাটালি পোর্টম্যান: ইসরাইলি বংশোদ্ভূত মেধাবী এ মার্কিন নায়িকা একাধারে অভিনেত্রী, প্রযোজক এবং পরিচালক। শুধু সুন্দর চেহারাই নয়, অসম্ভব দক্ষ এই অভিনেত্রীর পরিচালনার চলচ্চিত্র এবারের কানের স্পেশাল স্ক্রিনিংয়েও দেখা যাবে। নাম ‘এ টেল অব লাভ এন্ড ডার্কনেস’। রেড কার্পেটে স্বামীর হাত ধরে তার আগমন ছিলো নজরকাড়া।পড়েছিলেন লাল একটি গাউন। সবসময় স্নিগ্ধ সাজেই যেন তাকে ঐশ্বর্যপূর্ণ লাগে।

নাওমি ওয়াটস: এক সময়ে কোটি প্রাণে দোলা লাগানো অভিনেত্রী নাওমি ওয়াটসও এসেছিলেন কান উৎসবে। পরেছিলেন পাউডার ব্লু কালারের ঝলমলে মুক্তার কারুকার্য করা একটি গাউন। ঠোঁটে ছিলো চিরকালিন সেই স্নিগ্ধ হাসি। গলায় নেকলেস ও কানে ছোট্ট দুল। বয়স যেনো তার বাড়েনি একটুও।

জুলিয়ান মুর: ৫৪ বছর বয়সি জুলিয়ান মুর পরেছিলেন কালো সিল্কের একটি পোশাক যার টপসটি ছিলো কালো পালকযুক্ত। বয়স বাড়লেও চেহারায় তা মোটেই বোঝা যায় না।গতবারের কান উৎসবের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।

সিয়ানা মিলার: ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে তাকে অন্যতম গ্ল্যামারাস হিসেবেই দেখা হচ্ছে। উৎসবের প্রথম দিন তাকে দেখা যায় একবারেই ভিন্ন চিত্রে। ৩৩ বছর বয়সি এই ব্রিটিশ অভিনেত্রি ও মডেল পরেছিলেন একটি অভিজাত মিডনাইট ব্লু ড্রেস। ঠোঁটে ছিলো টকটকে লাল লিপস্টিক।

লুপিটা নাইয়োঙ্গ: অস্কারজয়ী ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আগমন ঘটে তার। প্রথম ছবিতেই অস্কার পেয়ে যান এই ব্ল্যাক সুন্দরী। এবারের কান উৎসবে তাকে দেখা যায় ‘সবুজ পরী’ রূপে।

Reneta

ক্যাথরিন দানিয়ুভ: আইকনিক অভিনেত্রী ক্যাথরিন দানিয়ুভ। লুই বুনুয়েল এবং রোমান পোলানস্কিসহ বিশ্ব বিখ্যাত অনেক পরিচালকের চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বুনুয়েলের ‘বেলে ডি জুর’ এর জন্য পেয়েছিলেন বাফটার নমিনেশন। আর ‘ইন্দোচীন’ এর জন্য পেয়েছিলেন অস্কার মনোনয়ন। মিষ্টি চেহারার ফরাসি এই সুন্দরী কানের ১৯৬০ সালের আসরের রেড কার্পেটও মাতিয়েছিলেন। তারপর থেকে কানে নিয়মিতই দেখা যায় তাকে। এবারও তার অভিনিত একটি চলচ্চিত্র দেখা যাবে কানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কান চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT