মতিঝিল শাপলা চত্বর, ফার্মগেট, মিরপুর, উত্তরা, বিমানবন্দর, নাবিস্কো-মহাখালীসহ রাজধানীর বিভিন্ন ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
সড়ক দুর্ঘটনায় রোববার দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এ ঘটনাসহ সড়ক দুর্ঘটনায় দোষীদের বিচারের দাবিতে চলছে এসব বিক্ষোভ-মিছিল।
এরই মধ্যে মহাখালী, সায়েন্স ল্যাবরেটরি, উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সংঘর্ষ ও পুলিশের ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর হয়েছে বেশ কিছু বাস। কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
এছাড়া ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
ছবিতে দেখুন বিভিন্ন এলাকায় বিক্ষোভের কিছু চিত্র:
























