চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে বিশ্বজুড়ে বর্ণিল বর্ষবরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

বৈচিত্র্যপূর্ণ নানা উৎসব-আয়োজন এবং আকাশভরা বর্ণিল আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ব। দারুণসব বিখ্যাত স্থাপনা, প্রাণচাঞ্চল্যে ভরপুর শহরগুলোতে ছিলো নতুন বছরকে স্বাগত জানানোর এসব আয়োজন।

সিডনি থেকে মস্কো, প্যারিস থেকে নিউ ইয়র্কে ভীড় করা মানুষেরা বিদায় জানায় বিশ্ব রাজনীতির টালমাটাল বছরটিকে। নতুন আশায়,শান্তির প্রত্যাশায় বরণ করে নতুন বছরকে।

উগ্রবাদ-জঙ্গিবাদের কালো ছায়ায় নিরাপত্তার চাদরে ঢাকা এসব শহরে উৎসব হয়েছে। তবে শঙ্কাটা ছিলো অন্য যেকোনো বছরের তুলনায় অনেক বেশি।

ঐতিহ্য বজায় রেখে সিডনি হার্বারের আয়োজনটি উৎসর্গ করা হয় এবছর চিরবিদায় নেয়া সংগীত শিল্পী ডেভিড বোয়ি ও প্রিন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই আয়োজনে ৭ টনেরও বেশি আতশবাজি উপভোগ করেন প্রায় দেড় লাখ মানুষ।

লন্ডনসহ বিশ্বের সব বড় শহরগুলোতে নিরাপত্তায় নিয়োজিত ছিলো হাজার হাজার পুলিশ ও অন্যান্য বাহিনী।

Reneta

তবে উৎসবের কমতি ছিলো না ২০১৬ সালে জঙ্গি হামলার লক্ষ্যবস্তু হওয়া প্যারিসে। ৫ লাখের বেশি মানুষ ছিলো চওড়া রাস্তাগুলোয়, শৈল্পিক স্থাপনাগুলো সেজেছিলো রঙিন আলোয়, নানা ভাষায় লেখা ছিলো স্বাগত নতুন বছর।

ক্রিসমাস মার্কেটে ভয়াবহ লরি হামলার শোক সাময়িকভাবে ভুলে গিয়ে বার্লিন মেতেছিলো কনসার্টে-আতশবাজিতে।

অর্থনৈতিক টানাটানি থাকলেও গ্রিসের পার্থেনন মন্দিরের আকাশে নয়নভোলানো আতশবাজিতে মুগ্ধ হয় হাজারো মানুষ।


শুধু পশ্চিমা দেশগুলোই নয় পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া লাগা দুবাই, ব্রাজিলের কোপাকাবানা সৈকতে চমৎকার সব আয়োজন ছিলো তাক লাগানোর মতো।

সিংগাপুর, মালয়েশিয়াসহ অন্যান্য এশিয় দেশগুলোতেও হাজারো মানুষ আতশবাজি, কনসার্ট এবং নানা আয়োজনে বরণ করে ২০১৭ সালকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বছর উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT