চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে দেখুন যে অবস্থায় আছে এফডিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৩, জুন ২০২১
বিনোদন
A A
এফডিসি

জৌলুস হারাতে বসেছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। আগের মতো সেই জমজমাট অবস্থা আর নেই। করোনার প্রকোপে চলচ্চিত্রের আঁতুড়ঘর বলা এই জায়গা একেবারে মৃতপ্রায়। মূল ফটকে দর্শনার্থীদের ভিড়, ফ্লোরে ফ্লোরে তারকা সমাগম সবকিছুই এখন সোনালী অতীত! রবিবার দুপুরে এফডিসি ঘুরে যে চিত্র দেখা গেল মুঠোফোনে ধারণকৃত কিছু স্থিরচিত্র তুলে ধরা হলো। ছবি তুলেছেন: নাহিয়ান ইমন

এফডিসির প্রধান প্রবেশ পথ। একসময় দেখা যেত সিনেমাপ্রেমীদের জটলা। চিত্রতারকাদের দেখতে ভিড় জমাতেন সবাই । এখন তার ঠিক উল্টোচিত্র। তাই ভিড়ও চোখে পড়ে না। প্রবেশ পথে নিরাপত্তায় নিয়োজিত থাকেন কয়েকজন কর্মী। 

প্রবেশ পথে দিয়ে ঢুকলেই বাঁ পাশে ছিল ৩ ও ৪ নাম্বার শুটিং ফ্লোর। যেটি ভেঙে ফেলা হয়েছে। এখন নরম মাটিতে জমেছে ঘাস। এখানেই গড়ে উঠবে ১৫ তলা আধুনিক ভবন। এফডিসির আধুনিকায়ন করার জন্য ৯৪ কাঠা জমির ওপর নতুন এ ভবন নির্মাণের করছে সরকার। হোটেল, কর্পোরেট অফিস, চ্যানেলগুলোর চাহিদা অনুযায়ি ২টি ফ্লোর রাখার প্ল্যান আছে। থাকবে ফুডকোট, বিআরটিএ অফিস। এছাড়া ভবনের টপফ্লোরে থাকবে আধুনিক মাল্টিপ্লেক্স।

এফডিসির ৮ নাম্বার ফ্লোরের বারান্দা দিয়ে নামলেই চোখে পড়বে বসার জায়গা। শুটিং না থাকায় অলস সময় কাটাচ্ছেন এফডিসি সংশ্লিষ্ট কয়েকজন। কেউ প্রডাকশনে আবার কেউ এক্সট্রা শিল্পী হিসেবে শুটিং করেন বলে জানান।

এফডিসির সেই ক্যান্টিন। আগের চেয়ে কিছুটা পরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। সংশ্লিষ্ট একজন চ্যানেল আই অনলাইনকে জানান, মাসে ৩০ হাজার টাকা ভাড়া দিতে হয়। শুটিং কমে যাওয়ায় ও করোনা আসার পর থেকে ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে। আগে দৈনিক গড়ে ৩৫ হাজার টাকা বিক্রিবাট্টা হলেও এখন দৈনিক ৫ হাজার টাকার খাবার বিক্রি করতেও হিমশিম খেতে হচ্ছে।

ক্যান্টিনে চা-সিংগাড়া থেকে মাছ-ভাত-মাংস, বিকেল সন্ধ্যায় পিয়াজু, পুরিসহ হালকা নাস্তার কমবেশি সব খাবার পাওয়া যায়।

Reneta

এফডিসির পরিচালক সমিতি। ঘুরে দেখা গেল, চিত্রপরিচালক শাহীন সুমন, জাকির হোসেন রাজু, শিল্পী চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান মানিক, বন্ধন বিশ্বাসসহ আরও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা পরিচালক সমিতির বারান্দায় বসে গল্প করছিলেন। 

পরিচালক সমিতির পাশেই অবস্থিত শিল্পী সমিতি। নির্বাচনকে ঘিরে এই সংগঠনটি পরিচিতি পেয়েছে। ঘুরে দেখা গেল তেমন কেউ নেই। অফিস সহকারীদের একজন জানান, বিকেল বা সন্ধ্যার দিকে সমিতির দায়িত্বে থাকা দুএকজন অফিসে আসেন। 

শিল্পী সমিতি থেকে প্রশাসনিক ভবনে যাওয়ার পথ। দু-পাশের দুটি দেয়াল হচ্ছে শুটিং ফ্লোরের। লাল রঙা ফ্লোরটির নাম জমিস ফ্লোর। এফডিসি ঘুরে দেখা যায়, শুধুমাত্র ৯ নাম্বার ফ্লোরে তানিম রহমান অংশুর পরিচালনায় একটি টিভি ফিচার ফিল্মের শুটিং হচ্ছে। আদালতের সেট বানিয়ে ভিতরে শুটিং করছেন তারিন, মিথিলা, মনোজ, তানজিন তিশা।

এফডিসির প্রশাসনিক ভবন। নিয়মিত কর্মকর্তারা এখানে অফিস করেন। ভবন সংলগ্ন এখানে বিভিন্ন সিনেমার সেট তৈরি করে শুটিং করা হয়। পাশেই প্রযোজক সমিতির অফিস। খোঁজ নিয়ে জানা যায়, ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির সেট তৈরি হচ্ছে। 

তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির নির্মিত সেটে চলতি সপ্তাহেই শুটিং করবেন শাকিব খান, শবনম বুবলীসহ অনেকেই। জানা যায়, টানা এক সপ্তাহ এই সেটে ছবিটির শুটিং হবে। বর্তমানে চলছে সেট নির্মাণের তোড়জোড়।

এফডিসির শিল্পী সমিতির সামনেই এই বাগানটি অবস্থিত। এক সময় শতশত সিনেমার শুটিং এখানে হলেও এখন এখানে মানুষের পা তেমন পড়ে না। বড় বড় ঘাস ও লতাপাতায় ঢাকা পড়েছে বাগানটি।

সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে এফডিসির বিখ্যাত ঝর্ণা শুটিং স্পট। যদি কেউ সেখানে যেতে চান তবে তাকে পা ভিজিতে যেতে হবে। দীর্ঘদিন ধরেই ঝর্ণা শুটিং স্পটে শুটিং হয় না। কাজেই এফডিসির নামকরা এই জায়গাটি অবহেলায় পড়ে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিপরিচালক সমিতিবিএফডিসিলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT