সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ। আজ থেকেই শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তাই মহাসপ্তমীতে দেবী দূর্গাকে নিয়ে মেতে উঠেছে টালিগঞ্জের তারকারা। সকাল থেকেই দুর্গার পূজা অর্চনা, দেবী-দর্শন ও অঞ্জলী প্রদান করেন টালিপাড়ার বহু নামি-দামি তারকারা। পূজো মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দূর্গার দর্শন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, তনুশ্রী, যীশু সেনগুপ্ত, রাইমা সেনসহ আরো অনেক তাকারা।
কাসারঘণ্টা বাজিয়ে দেবী দুর্গাকে আগমন জানাচ্ছে টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
পূজো মণ্ডপে সপ্তমীর সাজে রাইমা, ঋতুপর্ণা ও স্বস্তিকা।
ঢাক বাজিয়ে সপ্তমী উদযাপন করছেন ছোট পর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।
পূজোর অনবদ্য সাজে নিজেকে সাজিয়ে পূজার থালা সাজাতে ব্যস্ত ঋতুপর্ণা।
পূজো মণ্ডপে সেলফি তুলতে মগ্ন তারকারা।
পূজোর সাজে একসঙ্গে পাওলি দাম ও অাবির।







