বিনোদন

ছবিতে দিয়া মির্জার বিয়ে

দিয়া মির্জা ও তার স্বামী বিয়ের অনুষ্ঠানে সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিয়া মির্জা ও তার স্বামী বিয়ের অনুষ্ঠানে একসাথে হাঁটছেন, চারপাশে সাজসজ্জা ও আলো ঝলমলে পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

সোমবার দুপুরে পশ্চিম বান্দ্রার বেল এয়ার অ্যাপার্টমেন্টে বসে বৈভব এবং দিয়ার বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ জন মিলিয়ে প্রায় ৫০ জন অতিথি হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। চুপিসারে বিয়ের পর্ব সারলেও বিয়ের একাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে ইন্টারনেটে।

দিয়া মির্জা বিবাহের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েতে লাল রঙের শাড়ি পরে সেজেছেন দিয়া মির্জা। গলায় কুন্দনের হার। আর বৈভব পরেছেন সাদা পাঞ্জাবি ও সোনালী পাগড়ি।

দিয়া মির্জার বিয়ের অনুষ্ঠানে সুন্দর লাল শাড়ি পরা নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের সময়ে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়ার সম্পর্ক গড়ে ওঠে। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া থাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

দিয়া মির্জা বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে দিয়া মির্জা বিয়ে করেছিলেন সাহিল সংঘকে। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছর পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিষয়:দিয়া মির্জা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…