একুশের প্রথম প্রহরে খালি পায়ে হেঁটে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছোট্ট ছোট্ট শিশুরা। সকালে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এ শিশুরা। সকাল থেকে বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে তেমনি কিছু ছবি ধরা পড়েছে চ্যানেল আই অনলাইনের ক্যামেরায়।
খালি পায়ে হেঁটে সারিভেদে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে ছোট্ট শিশুরা।
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আসি কি ভুলিতে পারি”।







