নিউজিল্যান্ডের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদসহ দুটি মসজিদে হামলার ঘটনায় নিহত-আহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন। প্রাথমিক অবস্থায় ২ জন বাংলাদেশি নিহত ও ৮ জন আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে তাদের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি হাইকমিশন কর্তৃপক্ষ।
শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
হ্যাগলি ওভাল মাঠের কাছেই ওই মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা।তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ পাইলটহামলাকারী ফেসবুক লাইভ চালু করে হামলা চালায়, সেই লাইভ ভিডিও থেকে হামলাকারীর ছবি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। হামলাকারী একজন বর্ণবাদী অস্ট্রেলিয়ান বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। ‘ব্রেনটন টেরেন্ট’ নামে একটি টুইটার একাউন্টে ওই হামলাকারীর ব্যবহ্নত রাইফেলের ছবি থাকায় তা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেসেখানকার পুলিশ কমিশনার মাইক বুশ জানান, দেশটির পুলিশকে বন্দুকধারীকে ধরতে বেশ মারাত্মক অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে, তাদের একজন নারী ও তিনজন পুরুষনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদসহ দুটি মসজিদে হামলার ঘটনায় একাধিক বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেননিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নূর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলাকে দেশটির সবচেয়ে ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন