চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছনপাতার তৈরি স্কুলে শিক্ষাজীবন শুরু করেছিলেন বঙ্গবন্ধু

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৯:২২ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলটিতেই শিক্ষাজীবন শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ছোট দাদা খান সাহেব শেখ আব্দুর রশিদ স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন।

সেসময় এই একটি মাত্র ইংরেজি স্কুল ছিলো ওই এলাকায়। ১৯২৭ সালে ছনপাতার তৈরি স্কুলটির প্রথম শ্রেণিতে ভর্তি হন বঙ্গবন্ধু। এখানে দুই বছর লেখাপড়া করেন তিনি।

পরে গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন শেখ মুজিব। ৭ম শ্রেণীতে পড়ার সময় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২ বছর পড়ালেখা বন্ধ ছিলো তার। পরে গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে ৮ম শ্রেণীতে ভর্তি হন তিনি। মিশন স্কুলটিই পরবর্তিতে কলেজে রূপান্তরিত হয়, যার বর্তমান নাম গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজ।

১৯৩৮ সালে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক মিশন স্কুল পরিদর্শনে এলে স্কুলের ছাদ সংস্কারের দাবি জানিয়ে আলোড়ন তোলেন মুজিব।

সে বছরই নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলের উন্নয়নের জন্য সভা ডেকে প্রথমবারের মতো জেলেও যান বঙ্গবন্ধু।

১৯৪২ সালে মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে পরবর্তিতে কলকাতায় পড়তে যান শেখ মুজিবুর রহমান।

Reneta

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT