চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছদ্মবেশে জনতার সঙ্গে জিৎ, চিনলো না কেউই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

ছদ্মবেশে কলকাতা শহর ঘুরলেন টলিউড সুপারস্টার জিৎ। কলকাতা মেট্রোয় চড়ে ঘুরে বেড়ালেন তিনি। ঘুণাক্ষরেও সাধারণ মানুষ বুঝতে পারলেন না পাশে বসে থাকা লোকটি টালিউডের বস!

সাধারণ মানুষের মধ্যে হেঁটেছেন, দাঁড়িয়েছেন, খবরের কাগজ পড়েছেন, মেট্রো চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন এই নায়ক।

কলকাতা শহরের এসপ্লানেড থেকে মেট্রোয় চড়েন জিৎ, নামেন রবীন্দ্রসরোবরে। কেউ চিনতে পারলেন কি? আসলে গ্ল্যামারাস লুক ছেড়ে লম্বা চুল-দাঁড়িতে তাকে দেখতে অভ্যস্ত নয় আমজনতা। তা বলে সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবেন না! এ বোধহয় নিজেও আশা করেননি জিৎ!

কেন এমনটা করলেন জিৎ? জানালেন, পুরোটাই পরিকল্পিত! তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অসুর’-এর প্রমোশনের জন্য। পাভেলের পরিচালনায় ‘অসুর’ ছবিতে এভাবেই দেখা যাবে জিৎকে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান, নুসরাত অদিতি এবং আবির বোধি।

জানা গেছে, আবির ও নুসরাতকেও বেশ অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক। অন্ধপ্রাণ বন্ধুত্বের পরিণতির ছবি ‘অসুর’।

ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়কে। তবে কিগান মান্ডির লুকে যে বিশ্বাসযোগ্যতা আছে তার প্রমাণ পেলেন জিৎ! এই ভিডিও নেটদুনিয়ায় আসার পরই হইচই পড়ে গিয়েছে দর্শকদের মধ্যে।

Reneta

৩ জানুয়ারী মুক্তি পাচ্ছে ‘অসুর’। ইতোমধ্যে জিতের লুক নজর কেড়েছে নেটিজেনদের। কিগান, বোধি এবং অদিতির মধ্যেকার বন্ধুত্ব তুলে ধরবে এই সিনেমা। কলেজ থেকেই তাঁদের বন্ধুত্ব। অদিতি পেশায় শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাজিৎটলিউডসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT