চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়া মূল্যে শতাধিক প্রেক্ষাগৃহে শাকিবের ‘ভাইজান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ২৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি পাবে আগামী শুক্রবার (২৭ জুলাই)। সেই হিসেবে বাকি আছে আর মাত্র তিনদিন। কলকাতার ছবি হলে তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ প্রদর্শন করতে আদাজল খেয়ে নেমেছেন বাংলাদেশের সিনেমা হল মালিকরা। আমদানি করে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স।

প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন জানান, ‘ভাইজান এলো রে’ নিয়ে সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছেন তিনি। আরও জানান,  সারাদেশে ১০০-র মতো সিনেমা হলে ‘ভাইজান এলো রে’ মুক্তি পেতে পারে। চ্যানেল আই অনলাইনকে অনন্য মামুন বলেন, আমাদের টার্গেট ছিল প্রথম সপ্তাহে ৮০’র মতো হলে মুক্তি দেয়া।

সিনেমা হলের মালিকরা ‘ভাইজান এলো রে’ নিয়ে যে পরিমাণ আগ্রহ লক্ষ্য করছি তাতে হল সংখ্যা ১০০ তে গিয়ে পৌঁছুবে। (আজ) মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৩টি হলে মুক্তি চূড়ান্ত হয়েছে। এমজি (মিনিমাম গ্যারান্টি) ছাড়া একটি হলেও ছবি দিচ্ছি না।

সিনেমা হলের মান বুঝে রেন্টালে ছবি দেয়া হচ্ছে বলে জানান অনন্য মামুন। তিনি বলেন, একেক হলে একেক রকম রেন্টাল। যেমন নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলে ৫ লাখ টাকায় ছবি দিয়েছি। তবে অন্য ছবি যে পরিমাণ রেন্টালে দেয়া হয় তুলনামূলক অনেক বেশি রেন্টালে দিচ্ছি ‘ভাইজান এলো রে’।

ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, মধুমিতা, জোনাকি, সনি, পূরবী এসবগুলোতে চলবে ‘ভাইজান এলো রে’। এখনও তো তিন দিন আছে। ঢাকা ও এর আশপাশে আরও হল পাবে বলে জানান অনন্য মামুন। তিনি আশা করছেন, ‘ভাইজান এলো রে’ দিয়ে সিনেমার ব্যবসায় নতুন রেকর্ড হবে।

Reneta

জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান এলো রে’ প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। আরও অভিনয় আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

গেল ঈদে ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘ভাইজান এলো রে’। সেখানকার শীর্ষ স্থানীয় কয়েকটি গণমাধ্যমের বরাতে জানা যায়, ‘ভাইজান এলো রে’ ঈদে মুক্তি পাওয়া কলকাতার অন্য ছবির তুলনায় ‘ভালো ব্যবসা’ করেছে। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানকে ওপার বাংলার দর্শকরা ‘ঢালিউড কিং’ তকমার পাশাপাশি ‘দুই বাংলার ভাইজান’ নামে আখ্যা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনএসকে মুভিজভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT