চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ডেলটা প্ল্যান: ২১০০ রোল অফ আইডব্লিউএম’ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ডেলটা প্ল্যান: ২১০০ রোল অফ আইডব্লিউএম’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।

বুধবার গ্রাহকদের সঙ্গে মত বিনিময় এবং সেবার মান উন্নয়নের জন্য ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর কর্মকাণ্ড ও পানি সম্পদ খাতে অভিজ্ঞতা সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে রাজধানীতে “ইউজারস কনফারেন্স ২০১৯” অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন সম্মেলনে ডেল্টা প্ল্যান ২১০০ এর চ্যালেঞ্জসমূহ ও আইডব্লিউএম এর ভূমিকা তুলে ধরেন।

ডেলটা প্ল্যানের উদ্দেশ্য সম্পর্কে অনুষ্ঠানের সূচনা পর্বে তিনি জানান: ডেলটা প্ল্যান হলো একটা সার্বিক পরিকল্পনা যা ১০০ বছরের জন্য বানানো হয়, বিভিন্ন রকমের প্রকল্প যখন নেয়া হয় তখন সে প্রকল্পগুলোর মধ্যে কোনো সমন্বয় থাকে না, তাই ডেলটা প্ল্যানের মাধ্যমে অঞ্চলভিত্তিক পরিকল্পনা সমন্বিতভাবে পরিকল্পনার আওতায় আনা যায়। এটাই ডেলটা প্লানের উদ্দেশ্য।

সেইসঙ্গে তিনি আরো বলেন: বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি আর আমাদের রিসোর্সও সে তুলনায় কম তাই স্বল্প রিসোর্স দিয়ে কীভাবে বেশি সুবিধা পাওয়া যায় এটাই ডেলটা প্ল্যানের উদ্দেশ্য।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও আইডব্লিউএম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবীর বিন আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী জাহিদ ফারুক।

Reneta

এ সময় বর্তমান সরকারের আমলে পানি সম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণের ফলে পানি খাতে সমস্যার আশু সমাধানের আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন: ডেলটা প্ল্যান বাস্তবায়ন হলে আমাদের জি ডি পি ২ডিজিটে চলে যাবে যা আমাদের বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী এই ডেলটা প্ল্যানকে অনুমোদন দিয়েছেন।

যেহেতু আই ডব্লিউএম একটি বিশেষায়িত সংস্থা, তাই তাদের বিভিন্ন বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দিয়ে কীভাবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সহযোগিতা করা যায় এটাই আজকের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়।

অনুষ্ঠানে ডেলটা প্ল্যান ২১০০ কীভাবে দীর্ঘস্থায়ী টেকসই হবে সেগুলো নিয়ে আলোচনা হয়। আবহাওয়া পরিবর্তনকে মাথায় রেখে কীভাবে এটি বাস্তবায়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয় এই কনফারেন্সে। এখন থেকে বন্যা পূর্বাভাস কিভাবে পাওয়া যাবে তা উপস্থাপন করা হয় ।

দেশ-বিদেশের খ্যাতনামা প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারের নীতিনির্ধারক মহল, এনজিও সহ বহু সংখ্যক দাতা সংস্থার প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল আইডব্লিউএম এর এ অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেলটা প্ল্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

মে ৩, ২০২৬
ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT