চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেলটা প্ল্যানের দ্রুত বাস্তবায়ন চান পরিবেশবিদরা

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
১১:২৫ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২০
পরিবেশ
A A

জলাভূমির সঠিক ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জলাভূমি ও জীবন জীবিকা রক্ষায় আড়িয়াল বিলের ভূমিকা নিয়ে ভার্চুয়াল আলোচনায় ডেলটা প্ল্যানের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা।

মুন্সিগঞ্জের শ্রীনগরের ১শ’৩৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা ঐতিহ্যবাহী জলাভূমি আড়িয়াল বিল। এক সময়ের জীববৈচিত্রে ভরা আড়িয়াল বিল এখন দখল-দুষণে মৃতপ্রায়। বাস্তুচ্যুত হয়েছে বিলের উপর নির্ভরশীল হাজারো মানুষের জীবন ও জীবিকা। আড়িয়াল বিলসহ জলবায়ু পরিবর্তন রোধে জলভূমি ভূমিকা, জলাভূমির অতিত-বর্তমান, পুনরুদ্ধার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করেন বক্তরা।

আলোচনায় অংশ নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু পানি সম্পদ কাজে লাগাতে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টি তুলে ধরেন। পানি সম্পদ রক্ষায় ও কাজে লাগাতে ডেল্টা প্ল্যান দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

মুকিত মজুমদার বাবু বলেন, জলাভূমি ব্যবস্থাপনায় সরকার পিছিয়ে আছে। এ নিয়ে আইনের প্রয়োগে ঢিলেমির অভিযোগ করেন তিনি। এছাড়া হাওড়গুলোকে জেলা প্রসাশনের কাছ থেকে বন বিভাগের কাছে দেওয়ার দাবি করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ড. রঞ্জন রায় বলেন, জলাভূমির সঠিক ব্যবস্থাপনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলাশয়কে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রাকৃতিক সমাধান হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ।

আড়িয়াল বিলের গবেষক আবদুর রশীদ খান মনে করেন, পদ্মা নদীর পানির প্রবাহ আড়িয়াল বিলে প্রবাহিত করতে না পারলে এ বিলকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

Reneta

আরন্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদউদ্দিন আহমেদ আড়িয়াল বিল ও এর জীববৈচিত্র নিয়ে বৈজ্ঞানিক গবেষণার আহ্বান জানান।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, উচ্ছেদের পর মনিটরিংয়ের অভাবে আবারো দখল হয়ে যাচ্ছে জলাশয় ও নদীর পাড়। জলাভূমির অর্থনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক প্রভাবশালীদের দখলে নেওয়ার অভিযোগ করেন তিনি।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইনান্স বিভাগের সহাকারী অধ্যাপক আবু জাফর মুকুলের সঞ্চালনায় আগামীর বাংলাদেশ এর ভার্চুয়াল আলোচনায় বিশেষজ্ঞরা জলাভূমি রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেলটা প্ল্যানপরিবেশবিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT