ফুটবল

চ্যাম্পিয়ন রিয়ালের শেষটা যেমন হল

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আলোচনা করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে ড্র নিয়ে লিগ মৌসুমের ইতি টেনেছে। দুবার এগিয়ে গিয়েও লেগানেসের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

রোববার রাতে লেগানেসের মাঠে ২-২ ব্যবধানে ড্র করেছে রিয়াল।

তাতে অবশ্য খুব কোনো ক্ষতি হয়নি। ৩৮ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শেষ করল ট্রফিধারী রিয়াল। দুইয়ে থাকা বার্সেলোনা ৮২ পয়েন্টে শেষ করেছে।

রিয়াল ও বার্সার সাথে আগামী মৌসুমে স্প্যানিশ লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও চারের সেভিয়া। ইউরোপা লিগে খেলবে ভিয়ারিয়াল। ইউরোপার বাছাইয়ে খেলতে হবে রিয়াল সোসিয়েদাদকে। সদ্যগত মৌসুমে অবনমন হয়ে গেছে লেগানেস, মায়োর্কা ও এস্পানিয়লের।

দুমৌসুম পর লা লিগা জেতা রিয়াল পরের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায়, সার্জিও রামোসের গোলে। ইসকোর বাড়ানো বলে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন অধিনায়ক।

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য সেটি শোধ করে দেয় লেগানেস। স্বাগতিকদের সমতায় ফেরান ব্রায়ান গিল।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫২ মিনিটে মার্কো আসেনসিও ফের লিড এনে দেন। এবারও বলের যোগানদাতা ইসকো।

লেগানেস পরের পুরোটা সময় ম্যাচে ফিরতে চেষ্টা করে সাফল্য আনে ৭৮ মিনিটে। দ্বিতীয়বার সমতা টানা গোলটি স্বাগতিকদের এনে দেন রজার অ্যাশলে।

বিষয়:ইসকো চ্যাম্পিয়ন্স লিগ জিদান রামোস রিয়াল লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…