চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন মেয়েদের ১০ লাখ করে উপহার প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চার প্রতিপক্ষকে ২৭ গোলের বন্যায় ভাসিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা। সেই খেলা যেমন মোহিত করেছে ফুটবলপ্রেমীদের, তেমনি মুগ্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। বাছাইপর্বে চ্যাম্পিয়ন দলটিকে বৃহস্পতিবার গণভবনে ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে সংবর্ধনার পাশাপাশি লাল-সবুজের মেয়েদের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

গণভবনে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রাকবাছাই পর্বের বিজয়ী দলের প্রত্যেক সদস্যের পাশাপাশি কোচ ও কর্মকর্তাদেরও ৫ লাখ টাকা করে উপহার দেন প্রধানমন্ত্রী। সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে মেয়েদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সময় সুযোগ পেলেই মেয়েদের খেলা দেখার কথাও জানান তিনি, ‘আমাদের মেয়েরা সবক্ষেত্রেই ভালো করছে। মাঝে মাঝে আমার একটু খেলা দেখার সৌভাগ্য হয়। যদিও সময় পাই না।’

‘আমার এই টিংটিং শুকনা মেয়েরা আর ওইদিকে দেখি বিদেশের ভালো ভালো সেই স্বাস্থ্যবান মেয়েরা। আমি বলবো সবাই খুব সাহসী ভূমিকা রাখে এবং খেলার পারফরম্যান্সও খুব ভালো। কাজে আমি এটা খুব প্রশংসা করি যে, এভাবে এগিয়ে গেলে আমরা ভবিষ্যতে খুব ভালো করতে পারবো।’ মেয়েদের প্রশংসায় ভাসিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের প্রথমপর্বে গ্রুপ ‘এফ’ থেকে ভিয়েতনাম, লাওস, লেবানন, আরব আমিরাত ও বাহরাইনকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এবার চ্যালেঞ্জ দ্বিতীয়পর্বের। সেখানে পরীক্ষায় পাশ হলে মূলপর্বে সুযোগ মিলবে।

কিশোরীদের অধিনায়ক মারিয়া মান্ডাসহ দলের বেশিরভাগ খেলোয়াড়ই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের আবিষ্কার। স্কুল পর্যায়ের এই আসরকেই নারী ফুটবলারদের উঠে আসার মূল মঞ্চ বলেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে জানিয়েছেন, খেলাধুলার বিকাশে সবকিছু করবে তার সরকার।

Reneta

‘খেলাধুলা বিকশিত করার জন্য যা যা করণীয় আমরা করবো। আমরা পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT