উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ‘ড্র’তে খুব একটা বিপদে পড়েনি বেশিরভাগ বড় দল। চেলসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ একই গ্রুপে পড়েছে রোমার সঙ্গে। দল তিনটি আছে গ্রুপ ‘সি’তে। তবে গ্রুপ অব ডেথ বলতে যা বোঝায় সেটিতে পড়েছে রিয়াল। গ্রুপ এইচ-তে রিয়ালের সঙ্গী বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম ও অ্যাপোয়েল।
একই দেশের ক্লাব হওয়ায় রিয়াল এবং বার্সেলোনার প্রথম রাউন্ডে একই গ্রুপে পড়ার সম্ভাবনা ছিল না। কিন্তু নেইমারের পিএসজির সঙ্গে দেখা হতে পারতো রিয়ালের। সেটাও হয়নি।
বার্সেলোনার সঙ্গে দেখা হতে পারতো ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির। হয়নি সেটাও।
দেখে নিন কারা কোন গ্রুপে:
গ্রুপ এ: বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি বাসেল, সিএসকে মস্কো
গ্রুপ বি: বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট, সেল্টিক
গ্রুপ সি: চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা, কারাবাগ
গ্রুপ ডি: জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকস, স্পোর্টিং লিসবন
গ্রুপ ই: স্পার্তাক মস্কো, সেভিয়া এফসি, লিভারপুল, মারিবর
গ্রুপ এফ: শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইর্নুদ
গ্রুপ ডি: মোনাকো, পোর্তো, বেসিকটাস, আরবি লেইপজিগ
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহ্যাম, অ্যাপোয়েল
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় নতুন মৌসুমের ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
ইউরোপের প্রতিটি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে রাখা হয় এক নম্বর পটে। শীর্ষ বাছাইদের এই পটে ছিল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসি, বেনফিকা, মোনাকো, শাখতার দোনেৎস্ক ও স্পার্তাক মস্কোর মতো দলগুলো। দ্বিতীয় পাত্রে পিএসজির সঙ্গে ছিল বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন নম্বর পাত্রে লিভারপুল, টটেনহ্যাম, রোমা। চার নম্বরে সেল্টিক, স্পোর্টিংয়ের মতো দলগুলো।
ড্রয়ের নিয়মানুযায়ী একই পাত্রে থাকা দলগুলো গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি হয় না।










