চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াই দেখতে উন্মুখ ফুটবল বিশ্ব

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
১২:৩৭ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৫
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের রিয়াল মাদ্রিদের মুখোমুখি জুভেন্টাস। ক্লাব ফুটবলের বিশ্বসেরা আসরের ইতিহাসের সফলতম দুই ক্লাব মুখোমুখি হওয়া মানেই রোমাঞ্চকর কিছু পাওয়ার প্রতিশ্রুতি। তুরিনে ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম পর্ব দেখতে উন্মুখ ফুটবল বিশ্ব। ঘরের মাঠে প্রথম লেগে জুভেন্টাসের ভরসা দুর্দান্ত রক্ষণভাগ আর নিজেদের মাঠের দুর্ভেদ্য ফর্ম।

অন্যদিকে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চ্যালেঞ্জ রোনালদোসহ একঝাঁক তারকা ফুটবলারের মিশেল ঘটানো রিয়াল মাদ্রিদের। জমপেশ ফুটবল লড়াই তো প্রত্যাশিতই। হাইভোল্টেজ ম্যাচে লড়াইয়ে দুর্দান্ত গতি দেখার প্রত্যাশা নিশ্চিতভাবেই মিটবে ফুটবলভক্তদের। তবে দুই দলের খেলার ধরণে বড় ধরণের পার্থক্য থাকায় আক্রমণ-প্রতিআক্রমণ কতোটা দেখা যাবে সেটিই বড় প্রশ্ন। খেলার ধরণ অনুযায়ী ম্যাচটি হবে মূলত: রিয়ালের আক্রমণ বনাম জুভেন্টাসের রক্ষণ। পুরো টুর্নামেন্টে ১০ ম্যাচে জুভেন্টাস গোলহজম করেছে মাত্র ৫ টি, ঘরের মাঠে আরো দুর্ভেদ্য জুভেন্টাস ৫ ম্যাচে গোল খেয়েছে মাত্র ৩ টি। জুভেন্টাসের রক্ষণভাগ চার বছর ধরে সামলানোর পথে নিজেদের মধ্যে বোঝাপড়াটা দুর্দান্ত করে নিয়েছেন কিয়েল্লিনি, বোনুচ্চি, বারজাগলিরা। তবে রোনালদো-হামেস রদ্রিগেজ বা বেল-বেনজেমাদের নিয়ে গড়া রিয়ালের আক্রমণভাগও প্রস্তুত মুহুর্মূহু আক্রমণ শানাতে।

তবে ইনজুরি কিছুটা হলেও ভোগাবে দুই দলকেই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিতভাবেই এই ম্যাচে পাবেন না তার প্রথম পছন্দের দুই ফুটবলার লুকা মডরিচ ও করিম বেনজেমাকে। যদিও পায়ের পেশির চোট কাটিয়ে শনিবার গ্যারেথ বেলের সেরে ওঠা লা-ব্লাঙ্কোসদের জন্য সুখবরই। নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফেরার কথা ব্রাজিলিয়ান স্টার মার্সেলোর। রিয়ালের মতো চোটাঘাত অতোটা না হলেও কিছুটা কাবু করেছে জুভেন্টাসকেও। হ্যামস্ট্রিংয়ের চোটে এই ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে জুভাদের ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবাকে।

Banglabid

যা কিছুই হোক, দুই দলের অতীত-বর্তমান সবকিছু মিলিয়ে তুরিনে দারুন এক ফুটবল লড়াইয়ের আভাসই ছড়াচ্ছে। নিজেদের মাঠে জুভেন্টাসের রেকর্ড যতো দুর্দান্তই হোক, প্রতিপক্ষের মাঠে রিয়ালও কম যায়নি সাম্প্রতিক সময়ে। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১১ ম্যাচে রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে ৮ টিতেই, ড্র দুটি। একমাত্র হার গত মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে। গত মৌসুমেই জুভেন্টাসের মাঠে এসে ২-২ গোলে ড্র করেছিলো রিয়াল। যদিও ইতালিতে অতীত রেকর্ড মোটেও সুখকর নয় রিয়ালের। আগের সাত বার ইতালিতে একবারও জিততে পারেনি রিয়াল। সর্বশেষ জয় সেই ২০০৪-০৫ মৌসুমে রোমার বিপক্ষে গ্রুপ পর্বে। তবে ইতিহাস বদলে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব ধরে রাখার মিশন নিয়েই তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT