চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় টেস্টে ২৫৭ রানের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। সেইসঙ্গে ১২০ পয়েন্ট পকেটে পুরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে কোহলির দল।

উইন্ডিজে এবার পূর্ণাঙ্গ সিরিজে সবগুলো ম্যাচে জিতে ফিরছে ভারত। প্রথমে তিন টি-টুয়েন্টির সিরিজে সবকটি জয়, পরে তিন ওয়ানডের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি দুটি ম্যাচে জয়, শেষে দুই টেস্টের সিরিজে ২-০, আগাগোড়া সাফল্যের এক সিরিজ গেল কোহলি-রোহিতদের জন্য।

কিংস্টোনে সোমবার রাতে ৮ উইকেট হাতে নিয়ে নেমেছিল উইন্ডিজ। চতুর্থ ইনিংসে লক্ষ্য ৪৬৮ রানের। পুরো সিরিজে যে ভঙ্গুর ব্যাটিং প্রদর্শনী ছিল স্বাগতিকদের, তাতে দেখার ছিল শেষ ইনিংসটা কতদূর যায়।

Banglabid

সেটি গুটিয়ে যাওয়ার আগে ২১০ পর্যন্ত টেনে নিতে পেরেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে তারা তুলেছিল ১১৭ রান। ভারত সেখানে প্রথম ইনিংসে ৪১৬ তোলার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৮ করে ইনিংস ঘোষণা করেছিল।

বড় লক্ষ্য তাড়ায় নেমে আগেরদিন বিকেলেই ২ উইকেট খোয়ায় উইন্ডিজ। পরেরদিনে বুমরাহর বলে মাথায় আঘাত পাওয়া ড্যারেন ব্রাভো (২৩ রান) আহত অবসর নেন, আঘাতটা ছিল আগেরদিন পাওয়া। ব্যাটিংয়ে নেমেও এদিন চালিয়ে যেতে পারেননি। তার কনকাশন বদলি হিসেবে নেমে জারমেইন ব্লেকউড ৩৮ করেছেন।

বাকিদের মধ্যে ব্রুকস সর্বোচ্চ ৫০, অধিনায়ক হোল্ডার ৩৮ রান করে দুইশর ওপারে নেন দলীয় সংগ্রহ।

Reneta

প্রথম ইনিংসে ঝড় তুলে ৬ উইকেট নেয়া বুমরাহ এদিন নিতে পেরেছেন কেবল এক উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন সামি ও জাদেজা, ২টি উইকেট গেছে ইশান্ত শর্মার দখলে।

প্রথম ইনিংসে শতক আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ফিফটি হাঁকানো হনুমা বিহারি হয়েছেন ম্যাচসেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-উইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT