চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের বিদায় করে দিল মোহনবাগান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল নিজেদের প্রথম ম্যাচ হেরে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল মোহনবাগান। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে ২-০ গোলে হারিয়েছে ভারতের ১৩০ বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি।

বুধবারের এই হারে গ্রুপ ‘এ’ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের। প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর কাছে ৪-১ গোলে হেরেছিল দলটি।

অন্যদিকে লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্টসের কাছে ২-১ গোলের হার দিয়ে শুরু করা মোহনবাগান বাঁচিয়ে রাখল শেষ চারের স্বপ্ন। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পশ্চিমবঙ্গের জায়ান্টদের।

প্রথম ম্যাচে হারের কারণে টিসির বিপক্ষে চার পরিবর্তন নিয়ে দল সাজান মোহনবাগান কোচ হোসে ভিচুনা। ফলটা মিলেছে হাতেনাতেই। চতুর্থ মিনিটে টিসি স্পোর্টসের ডি-বক্সের জটলার সুযোগে সতীর্থের বাড়ানো পাসে ডান পায়ের শটে গোল আদায় করেন মোহনবাগানের ত্রিনিদাদ এন্ড টোবাগোর ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাস।

ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগানের ব্যবধান দ্বিগুণ করেন সালভাদর পেরেজ মার্টিনেজ। স্বদেশী হুলেন কলিনাসের পাস থেকে ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। পরে কোনাকুনি শটে লাফিয়েও ঠেকাতে পারেননি টিসি গোলরক্ষক।

সারা ম্যাচে মোহনবাগানের ছায়ায় পড়ে থাকা টিসি খেলায় সেরা সুযোগ পায় ৮০ মিনিটের সময়। গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি দলের একমাত্র বিদেশি নেপালি ফরোয়ার্ড বিমল ঘাত্রী মাগার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহনবাগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT