ডিজিটাল শর্ট

চ্যানেল আই মসজিদে চলচ্চিত্রের তিন গুণী মানুষের জন্য বিশেষ মোনাজাত

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দিন কয়েকের ব্যবধানে প্রয়াত হয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন, নির্মাতা সাইদুল আনাম টুটুল এবং সর্বশেষ গতকাল(২০ ডিসেম্বর) মারা গেলেন অভিনেতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব সরকার ফিরোজ। গুণী এই তিন ব্যক্তিত্বের প্রয়াণে শুক্রবার বাদ জুমা চ্যানেল আই মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল ও সরকার ফিরোজের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিশেষ এই মোনাজাতে সাধারণ মুসল্লীদের পাশাপাশি অংশ নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু সহ চ্যানেল আইয়ের কর্মকর্তা কর্মচারীরাও।

বিষয়:আমজাদ হোসেন সরকার ফিরোজ সাইদুল আনাম টুটুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…