চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১১:৪৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

চ্যানেল আই পরিদর্শনে এসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। বাংলাদেশে এটিই তার প্রথম কোনো ইলেকট্রনিক মিডিয়ার কার্যালয় পরিদর্শন।

চ্যানেল আই ভবনে এসে পৌঁছালে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কৃষি উন্নয়নে চ্যানেল আইয়ে ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি চ্যানেল আই পরিদর্শন ও শাইখ সিরাজের সঙ্গে তার সাক্ষাতের ইচ্ছে ছিলো বলেও জানান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও এগিয়ে নিতে তিনি বদ্ধপরিকর বলে জানান বার্নিকাট।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকাকে সাধুবাদ জানান তিনি।

পরিদর্শনকালে তিনি চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘উইথ শাইখ সিরাজ’ অনুষ্ঠানের জন্য চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজকে বিশেষ সাক্ষাতকার দেবেন। অনুষ্ঠানে দক্ষিন এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক, স্টুডেন্ট ভিসা সহজ করাসহ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে আলোচনা হবে।

Reneta

এর আগে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনাও চ্যানেল আই পরিদর্শন করে একই অনুষ্ঠানে সাক্ষাতকার দিয়েছিলেন।

পেশাদার কূটনীতিক মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বাংলাদেশে আসার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানব সম্পদ বিষয়ক ব্যুরোতে উপ-সহকারি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। বাংলাদেশে দায়িত্ব নিতে ২৫ জানুয়ারি ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসার আগে তিনি ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত সেনেগাল ও গিনি-বিসাউয়ের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের আগেও দক্ষিণ-এশিয়া অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা আছে তার। অফিস ডিরেক্টর হিসেবে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও ভারতের নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলরের দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT