বিনোদন

চ্যানেল আইয়ে শাকিব-শাবনূরের ‘কপাল’

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে শাবনূর-শাকিব খানের ‘কপাল’

শাকিব খান ও শাবনূর অভিনীত 'কপাল' নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও শাবনূর ‘কপাল’ নাটকের সেটে একসঙ্গে ছবি, যা চ্যানেল আই অনলাইনের জন্য তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র ক্যারিয়ার ছেড়ে যাওয়ার আগে সর্বশেষ চিত্রনায়িকা শাবনূর সফল জুটি গড়েছিলেন শাকিব খানের সঙ্গে। শূন্যের শুরুতে এ জুটি উপহার দেন গোলাম, ফুল নেব না অশ্রু নেব, নাচনেওয়ালী, স্বপ্নের বাসর এবং ও প্রিয়া তুমি কোথায় এর মতো সুপারহিট ছবি।

শূন্যের মাঝামাঝিতে এই জুটিকে আরো বেশকিছু হিট ছবিতেও দেখা যায়, যারমধ্যে ‘কপাল’ একটি। তুমুল জনপ্রিয় এই জুটির ছবিটি এবার দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শক।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে দেখা যাবে ছবিটি। শাবনূর, শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রেসী, আহমেদ শরিফ, আফজাল শরিফ, রেহানা জলি, জেসমীন, সিরাজ হায়দার, হাবিবুর রহমান, শিশুশিল্পী দিঘী প্রমুখ।

এটিএম শামসুজ্জামানের কাহিনী অবলম্বণে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাছিবুল ইসলাম মিজান।

বিষয়:ও প্রিয়া তুমি কোথায় গোলাম নাচনেওয়ালী ফুল নেব না অশ্রু নেব শাকিব খান শাবনূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…