চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে রাতভর বাংলা খেয়াল উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলা সংগীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতি বছরই বসে বাংলা খেয়াল উৎসব। এবার বসলো উৎসবের এর ৫ম আসর। চ্যানেল আই ভবনে সন্ধ্যায় শুরু হওয়া রাতব্যাপী এ উৎসব চলবে ১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া রাতব্যাপী আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের প্রায় ২শ’ ক্ষুদে শিল্পী অংশ নিয়েছেন চ্যানেল আই ইস্পাহানি বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চ্যানেল আই ভবনেও। শুভ্র পোশাকে এদিন দুপুর থেকেই চ্যানেল আইয়ে আসতে থাকেন ক্ষুদে ও নবীন-প্রবীন শিল্পীরা। বাংলা খেয়াল নিয়ে সবার মনে উচ্ছ্বাস। ক্ষুদে শিল্পীদের সঙ্গে আসতে দেখা গেছে তাদের অভিভাবকদেরও।

আসরটি বরাবরের মতো সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। উৎসবটির প্রযোজক হিসেবে আছেন অনন্যা রুমা। তিনি জানান, বৃহস্পতিবার রাতভর ১০টি দলে ১০০ জন শিল্পীর পরিবেশনা রয়েছে।

উৎসবের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, আমরা চাচ্ছি বাংলা সঙ্গীতের উৎকর্ষকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় ৫ম এই আসর। আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা খেয়ালের আরো অনেক বেশি উৎকর্ষ সাধিত হবে, প্রতিটি সংগীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে।

এরআগে বাংলা খেয়াল উৎসব নিয়ে চ্যানেল আইয়ের বার্তা প্রধান বলেছিলেন, বাংলা খেয়াল উৎসবের সবচেয়ে বড় দিকটি হলো বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এ উৎসবে। শুদ্ধ সংগীত বিকাশে উচ্চাঙ্গ সংগীত ও খেয়াল কাজ করে যাচ্ছে। এটি সংগীতের এমন শাখা যার সাথে সাধারণ দর্শকের সরাসরি সম্পৃক্ততা অনেক কম। চ্যানেল আই সেই সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা খেয়াল নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Reneta

সংগীতজ্ঞ আজাদ রহমান মনে করেন, মুক্তবুদ্ধি আর বিবেচনাবোধ তৈরী করতে সংগীতকর্মে এর থেকে বড় আর কিছু নেই। কারণ পুরো উপমহাদেশের সব গানেই ক্লাসিকেলের প্রভাব রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলা খেয়াললিড বিনোদনশাইখ সিরাজসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT