চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে তুর্কি সিরিয়াল ‘হায়াত মুরাত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

উপমহাদেশে জনপ্রিয়তা পেয়েছে বহু তুর্কি সিরিয়াল। বাংলাতেও সংখ্যাটি কম নয়। তারই ধারাবাহিকতায় এবার চ্যানেল আইয়ে দেখা যাবে জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘হায়াত মুরাত’।

প্রথমবারের মতো বাংলায় ডাবিং করে সিরিজটি প্রচার করতে যাচ্ছে চ্যানেল আই। রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে সপ্তাহের শুক্র থেকে বুধবার প্রতিদিন রাত ৮টায় দেখানো হবে সিরিয়ালটি।

মিষ্টি মেয়ে হায়াত তার দুই বান্ধবীর সঙ্গে ইস্তানবুল থাকে আর চাকরি খুঁজে বেড়ায়। তার বাবার কঠিন শর্ত, হয় সে চাকরি করুক নয়তো গ্রামে ফিরে বিয়ে করে সংসারী হোক। অনেক চেষ্টার পর মিথ্যা পরিচয়ে হায়াতের চাকরি হয় নামকরা একটি টেক্সটাইল কোম্পানিতে। কিন্তু ইন্টারভিউতে যাবার সময় সেই কোম্পানির এমডি মুরাতের সঙ্গে ঝগড়া হয় তার।

অন্যদিকে অসম্ভব বিত্তভৈববের মধ্যে থেকেও মা মরা মুরাতের জীবনে বিষের মতো। কারণ তার সৎ মা মুরাতকে সরিয়ে কীভাবে নিজের ছেলেকে কোম্পানি সব লিখিয়ে দেওয়া যায়, তা নিয়েই চিন্তিত! সুযোগ পেলেই নানাভাবে খারাপ ব্যবহার করেন মুরাতের সঙ্গে। যা নিয়ে কষ্ট পেলেও মুরাত কাউকে কিচ্ছু বলে না। কিন্তু তার দাদি সব বুঝতে পারেন আর দোয়া করেন যেন তার বড় নাতির জন্যে একটা ভালো বউ আসে, যে কিনা আগলে রাখবে মা হারা ছেলেটিকে।

মজার ভুল বোঝাবুঝির পর এক পর্যায়ে প্রেম হয় হায়াত ও মুরাতের মধ্যে। কিন্তু তাদের জীবনে ঘটনা যেন শেষই হতে চায় না! তাদের সঙ্গে আরও যোগ দেয় মুরাতের প্রাক্তন প্রেমিকা দিদাম, সৎ ভাই দুরুক, ড্রাইভার কারিম, হায়াতের সুন্দরী বান্ধবী আসলি ও আইপ্যাক!

Jui  Banner Campaign
ট্যাগ: চাকরিচ্যানেল আইডাবিংলিড বিনোদনসিনেমাসিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ডাক্সু ভিপি সাদিক কায়েম

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT