চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ঈদের কোন নাটক কখন প্রচার হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক, টেলিছবি। বিশেষ কিছু নাটক নিয়েই এবারের ঈদের আজহার চ্যানেল আইয়ের আয়োজন। জেনে নিন আপনার প্রিয় এই চ্যানেলের কোন নাটক, টেলিফিল্ম কবে, কখন প্রচার হবে।

ঈদের আগের দিন
সন্ধ্যা ০৬:১০ মিনিটে প্রচার হয়েছে কাকু যখন কুমিল্লায়। ফরিদুর রেজা সাগর এর ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।

ঈদের দিন
দুপুর ০২:৩০ মিনিটে প্রচার হয়েছে মিঠাইমন্ডা। মইনুল খানের মূল গল্পে পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। অভিনয় করেছেন মেহজাবীন, ইরফান সাজ্জাদ, মামুনুর রশিদ, হিমি, আল মনসুর, তারিক স্বপন, মোমেনা চৌধুরী। চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এই নাটকটি দেখা যাবে।

ঈদের দ্বিতীয় দিন
সন্ধ্যা ০৬:১০ মিনিটে প্রচার হয়েছে ধারাবাহিক নাটক কাকু যখন কুমিল্লায় ফরিদুর রেজা সাগর এর ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ভাই ব্রাদার এক্সপ্রেস সিরিজের নাটক আয়েশা (প্রথম খন্ড)। রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী।

ঈদের তৃতীয় দিন
০২:৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম হিটলারের মৃত্যু চাই। রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয় করেছন মোশাররফ করিম, জুঁই করিম, ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, সোহেল খান, সুমন পাটওয়ারী, তারিক স্বপন।

Reneta

রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ভাই ব্রাদার এক্সপ্রেস সিরিজের নাটক সোনালি ডানার চিল। এটি রচনা ও পরিচালক আশফাক নিপুন। অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, আফজাল হোসেন।

ঈদের চতুর্থ দিন
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম বৃষ্টি ভেজা ঘর। এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন ইরেশ জাকের, রিয়াজ আহমেদ, জাকিয়া বারি মম।

সন্ধ্যা ০৬:১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক কাকু যখন কুমিল্লায়। ফরিদুর রেজা সাগর এর ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা করেছেন আফজাল হোসেন।

রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক সবুজ দরজা। রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান। অভিনয়ে থাকছেন আবুল হায়াত, দিলারা জামান, মাহ্ফুজ আহমেদ।

ঈদের পঞ্চম দিন
রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ভাই ব্রাদার সিরিজের নাটক লিটনের গরীবী ফ্ল্যাট। পরিচালনা: মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার। অভিনয়ে আছেন মুকিত জাকারিয়া, সামিয়া অথৈ, সোহেল খান।

ঈদের ষষ্ঠ দিন
বিকেল ৪:৩০ মিনিটে প্রচার হবে ‘কলুর বলদ ২’। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, ফারহানা মিলি, রিফাত চৌধুরী, হিমি হাফিজ, তারিক স্বপন, কচি খন্দকার। আগের ঈদে এই নাটকটি সাড়া ফেলেছিল। তার সাফল্যেরর ধারাবাহিকতায় নির্মাণ হয়েছে ‘কলুর বদল ২’।

০৬:১০ মিনিটে প্রচার হবে কাকু যখন কুমিল্লায়। ফরিদুর রেজা সাগর এর ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে- নাট্যরূপ ও পরিচালনা: আফজাল হোসেন

০৭:৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘উপহার’। রচনা: শাহজাহান সৌরভ। পরিচালনা: মুশফিকুর রহমান গুলজার। অভিনয়ে: তৌকীর আহমেদ, সোহানা সাবা, শিপন মিত্র।

চ্যানেল আইয়ে প্রচারিত সব নাটক দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনঈদ নাটক ২০১৮চ্যানেল আই ঈদ নাটকনায়ক রিয়াজফরিদুর রেজা সাগরভাই ব্রাদার একপ্রেসমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT