নিজের আগ্রহ এবং চ্যানেল আইয়ের ছাদ কৃষি অনুষ্ঠান দেখে অনেক তরুণ-তরুণীর মধ্যে ছাদ কৃষির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। কৃষি উন্নয়নে শাইখ সিরাজের অবদানের কথা তুলে ধরে তারা বলেছেন, ছাদকৃষি আজ কোনো বিলাসিতা নয়, এখন প্রয়োজনে রূপ নিয়েছে।
চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের ডাক-এর ছাদ কৃষি অনুষ্ঠানের ১’শ পর্ব প্রচারকে ঘিরে চারা বিতরণ করে অনুষ্ঠানের আয়োজক কৃষি উন্নয়নে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন সবুজ বাগান সোসাইটি।
আয়োজনে দেশের বাইরে থেকেও সংগঠনের সদস্যরা অংশ নেন। মাটি এবং গাছের পরিচর্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছিলো প্রশ্ন-উত্তর পর্ব।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ছাদ কৃষির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিল্পকারখানার ছাদেও ভবিষ্যতে ছাদ কৃষি হতে পারে।
এসময় শ্রেষ্ঠ ৫ প্রশ্নকারীকে গাছের চারা দেয়া হয়।
ছাদকৃষিপ্রেমীরা বলেন, কৃষি বিষয়ে বিভিন্ন দিকের কথা ছাদকৃষি অনুষ্ঠান থেকে জানা যায়, যা তাদের উদ্বুদ্ধ করেছে।
সংগঠনের কর্মকর্তারা বলেন, কৃষি উন্নয়নে তাদের সংগঠিত হওয়ার কথা।
নিরাপদ খাদ্য, নিরাপদ পরিবেশ এবং সুস্থ জীবন- এ শ্লোগানে ২০১৬ সালের ২৫ অক্টোবর সবুজ বাগান সোসাইটি যাত্রা শুরু করে। বর্তমানে সদস্য ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







