চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘একটি সিনেমার গল্প’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চলতি বছরের এপ্রিলে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় আলোচিত ছবি ‘একটি সিনেমার গল্প’। ছবিটি দর্শক সাড়াও পেয়েছিলো বেশ। ঋতুপর্ণা ও শুভ অভিনীত সাড়া জাগানো এই ছবিটি এবার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল  আইয়ের পর্দায় দেখানো হবে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’।

চলতি বছরে পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো নায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’। ছবিতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন ও ঢাকার আরিফিন শুভ। এছাড়াও আছেন আলমগীর, চম্পা, হাসান ইমাম, সাবেরি আলম প্রমুখ। আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।

ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজেই। এই ছবির জন্য গান তৈরি করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ। আবহ সংগীত করবেন ইমন সাহা।

আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি ‘একটি সিনেমার গল্প’। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আর্শীবাদ’ নামের ছবিগুলো। নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলমগীরঋতুপর্ণাচ্যানেল আইলিড বিনোদনশুভ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT