চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ বেঁধে ব্রাশফায়ার, তারপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১০:৫৬ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবি দিবস। পরাজয় নিশ্চিত জেনে নীল নকশার অংশ হিসেবে ১৯৭১ সালের এই দিনে জাতিকে পথ দেখানো বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জামায়াতে ইসলামীর ঘাতক দল আল্ বদর এবং পাকিস্তানী বাহিনী।

ডিসেম্বরের মাঝামাঝি এসে প্রায় পুরো বাংলাদেশই চলে আসে মুক্তিযোদ্ধাদের দখলে। ঢাকায় অবারুদ্ধ হয়ে পড়ে পাকিস্তানী হানাদাররা।

তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাণভয়ে আশ্রয় নেয় ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক রোডক্রসের নিরপেক্ষ জোনে।

এদিন চাঁপাইনবাবগঞ্জে মহনন্দা নদীর ওপাড়ে বারঘড়িয়া থেকে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে এপারে পাকিস্তানী সেনাদের ওপর আক্রমণ চলে। রেহাইর চর এলাকায় শত্রুসেনাদের ওপর আক্রমণ করলে পেছন থেকে শত্রুরা গুলি করে হত্যা করে মহিউদ্দিন জাহাঙ্গীরকে। মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।

মুক্তিযুদ্ধের চূড়ান্তবিজয়ের অপেক্ষায় বাঙ্গালী। এ অবস্থায় বাঙালী জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়নে রাতের আঁধারে নিধন যজ্ঞে মেতে ওঠে পাকিস্তানী হানাদার বাহিনীর এদেশীয় দোসর ঘাতক আল বদর, আল শামস চক্র।

সান্ধ্য আইনের মধ্যে কাউকে চোখ বেঁধে নিয়ে ব্রাশ ফায়ার করে আবার কাউকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে তারা। শহীদ হন ৯শ’ ৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবি এবং ১৬ জন শিল্পী সাহিত্যিক ও প্রকৌশলীকে। বাঙ্গালী হারায় তাদের পথ দেখানোর আদর্শদের।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিদিবসবুদ্ধিজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT