গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩ তম সম্মেলনে চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন লিয়াকত আলী লাকী এবং সেক্রেটারি জেনারেল পদে কামাল বায়েজিদ।
মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। লিয়াকত আলী লাকী লোকনাট্যদল প্রধান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। অন্যদিকে কামাল বায়েজিদ ঢাকা থিয়েটারের সাথে রয়েছেন।
নির্বাচনে লিয়াকত আলী লাকী পেয়েছেন ১৩৮ ভোট। তার বিপরীতে ঝুনা চৌধুরী পেয়েছেন ৯৪ ভোট। অন্যদিকে সেক্রেটারি জেনারেল পদে কামাল বায়েজিদ পেয়েছেন ১১৩ ভোট। তার বিপরীতে গতবারের জেনারেল সেক্রেটারি আকতারুজ্জামান পেয়েছেন ১০৫ ভোট।
ফলাফলে সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন লাকী ইনাম ও অনন্ত হিরা।
নির্বাচনে লিয়াকত আলী লাকীর প্যানেল একটি পদ ছাড়া সবগুলো পদে বিজয়ী হয়েছেন। নির্বাচনে মোট ৩৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে লাকীর প্যানেল ৩৭ এবং ঝুনা চৌধুরীর প্যানেল থেকে ১টি পদে বিজয়ী হন।
সভাপতিমণ্ডলীর সদস্য পদে বিজয়ীরা হচ্ছেন, লাকী ইনাম (কেন্দ্রীয়),অনন্ত হীরা (কেন্দ্রীয়), উত্তম কুমার সাহা (ঢাকা বিভাগ), মোসলেম উদ্দিন সিকদার (চট্টগ্রাম বিভাগ), আব্দুল মোমিন বাবু (মমিন বাবু), (রাজশাহী বিভাগ), রাজ্জাক মুরাদ (রংপুর বিভাগ) মো. নাজিম উদ্দিন জুলিয়াস (খুলনা বিভাগ), অনিরুদ্ধ কুমার ধর শান্তনু (সিলেট বিভাগ), শুভংকর চক্রবর্তী (বরিশাল বিভাগ),শাহদাত হোসেন খান হীলু (ময়মনসিংহ বিভাগ)।
অন্যান্য সম্পাদক পদে নির্বাচিতরা হচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, রফিক উল্লাহ সেলিম (অর্থ), মাসুদ পারভেজ মিজু (প্রকাশনা), অভিজিৎ সেনগুপ্ত (প্রশিক্ষণ), মাসুদ আলম বাবু (প্রচার), আব্দুল হালিম আজিজ (তথ্য ও গবেষণা), ড. চঞ্চল সৈকত (আন্তর্জাতিক), কামরুন নূর চৌধুরী (অনুষ্ঠান), খোরশেদুল আলম (দপ্তর), তপন হাফিজ সাংগঠনিক (ঢাকা মহানগর), রফিকুল ইসলাম মোল্লা সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), সাইফুল আলমসহ (চট্টগ্রাম বিভাগ) দেশের দশটি বিভাগে মোট ৩৮ জন নির্বাচত হন এ নির্বাচনে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৮। সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত কোন রকমের বিশৃংখলা ছাড়াই ২৩২ জন ভোটার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাট্যজন এসএম মহসীন।
নির্বাচনে এই প্রথম কোন নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হয়েছে। শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ২৩ তম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেল উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।







