চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেয়ারম্যান পদে নির্বাচনে হেরে দুধ দিয়ে গোসল!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:২৯ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

নির্বাচন পরবর্তী জয়ী প্রার্থী যেমন বিজয় উল্লাস করে প্রতিক্রিয়া দেখান তেমনি পরাজিত প্রার্থীরাও দেখান নানান ধরণের প্রতিক্রিয়া। সেইধারায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দীন আকন্দ পরাজিত হয়ে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে চলে এসেছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে।

মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে রহিজ পরাজিত হন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত নরুল ইসলামের কাছে। আর এতে অনেকটা ক্ষোভ আর দুঃখে দুধ গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিজ উদ্দিন আকন্দ।

রহিজ উদ্দীন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিগত ৫ বছর এই অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালনকালে দু দুবার উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। গত নির্বাচনেও জনপ্রিয়তা থাকার পরও আমাকে দল মনোনয়ন না দিলেও, আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সদ্য সমাপ্ত নির্বাচনে দল আমাকে মনোনয়ন না দিয়ে দেয় ঠিকাদার নুরুল ইসলামকে। নেতা-কর্মীদের চাপে এই নির্বাচনেও নিজে থেকেই নির্বাচনে অংশ নিতে হয়। মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। তিনি পেয়েছেন ৫০৩৯ ভোট আর আমাকে দেখানো হয়েছে ৪৮৯০ ভোট। ভোটের ব্যবধান অনেক বেশি হলে মানতাম আমি অযোগ্য। আমাকে হারানো হয়েছে, এ পরাজয় মেনে নিতে পারছিনা। তাই আমি ক্ষোভে দুধ দিয়ে গোসলের মাধ্যমে রাজনীতি থেকে চিরবিদায় ও ভবিষ্যতে নির্বাচন না করার ঘোষণা দিয়েছি। দুধ দিয়ে গোসল করে পবিত্র হলাম। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আর যতটুকু পাড়ি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ‘।

ভূঞাপুর উপজেলার সর্বত্রই এখন আলোচনায় রহিজ উদ্দীনের দুধ গোসলের ঘটনা। উপজেলার আওয়ামী লীগের নেতারা মনে করছেন, এটি সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। যদিও রহিজ উদ্দীনের অনুসারীরা বলছেন, তিনি এক কথার মানুষ। আর সাধারণ মানুষ মনে করছেন, রাজনীতির শেষ বলে কিছু নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবিধানবহির্ভূত ‘উচ্চভিলাসী কর্মকাণ্ড’ রুখবে উচ্চ আদালত

পরবর্তী

হাসান ঢোরিকে হন্যে হয়ে খুঁজছে পেন্টাগন

পরবর্তী

হাসান ঢোরিকে হন্যে হয়ে খুঁজছে পেন্টাগন

ফ্লাইওভার ধসের ঘটনাস্থলে রাহুল গান্ধি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT