চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বন্ধের ঘোষণা দিলো ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

ফেস রিকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’। কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারীর মুখের ছাপ মুছে ফেলবে।

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠায় প্রতিষ্ঠানটি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে এই সফটওয়্যারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, বর্ণবাদী আচরণ ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সফটওয়্যার তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে আসছে।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নীতিমালা নির্ধারণ করেনি বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি এক ব্লগ পোস্টে লিখেছেন, প্রযুক্তির ইতিহাসে চেহারা শনাক্তকরণ সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে এই সিদ্ধান্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক তৃতীয়াংশেরও বেশি আমাদের চেহারা শনাক্তকরণ ফিচারটি বেছে নিয়েছে। এটি অপসারণের ফলে এক বিলিয়নেরও বেশি মানুষের স্বতন্ত্র চেহারার টেমপ্লেট মুছে ফেলা হবে।’

Reneta

সামাজিক উদ্বেগ ও ফেস রিকগনিশন প্রক্রিয়া নিয়ে নিয়ন্ত্রক সংস্থার অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘সমাজে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সম্পর্কে অনেকের উদ্বেগ রয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাদেরও এর ব্যবহার নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এই চলমান অনিশ্চয়তার মধ্যে আমরা মনে করছি, ফেসিয়াল রিকগনিশনের ব্যবহারকে সীমাবদ্ধ রাখাই যুক্তিযুক্ত।’

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ফেসবুকে কোনো ছবি পোস্ট করলে সেই ছবিতে থাকা মানুষের চেহারা স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যায়। ফেসবুকে পোস্ট করা পুরাতন ছবিতে মানুষের চেহারা থাকলে তারা প্রযুক্তির মাধ্যমে সেই ডাটা সংগ্রহে রাখতো। পরে ব্যবহারকারীরা কোনো ছবি পোস্ট দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যেতো। যদিও ২০১৯ সালে এটি নিয়ে অনেক সমালোচনা হওয়ার পর তা ম্যানুয়ালি বন্ধ করার ব্যবস্থা নেয় ফেসবুক। তখন কোনো ব্যবহারকারী এটি ব্যবহার না করলে ফিচারটি বন্ধ রাখতে পারতেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটা বন্ধ করতে যাচ্ছে সংস্থাটি চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একটি আদালত ফেসবুকের ফটো ট্যাগিং ফিচারে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের কারণে কোম্পানিটিকে এক মামলায় ৬৫০ মিলিয়ন ডলার জরিমানা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT