চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় কিনতে চেলসির ডেরায় চোখ বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি দলের কোচের ছবি, ফুটবল স্টেডিয়ামে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার কোনোকিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমনের পর স্প্যানিশ ক্লাবটি শঙ্কায় লা লিগার সেরা চারে থাকা নিয়েও। এমন অবস্থা থেকে স্থায়ী উত্তরণ চান কোচ জাভি হার্নান্দেজ। সেজন্য কৌশলও ফাঁদছেন সাবেক মিডফিল্ডার। ন্যু ক্যাম্পে আনতে চাইছেন চেলসির হয়ে খেলা একঝাঁক তরুণকে।

ইংলিশ ক্লাবটির তিন খেলোয়াড়কে ইতিমধ্যে নজরে নিয়েছে কাতালানরা। সম্ভাব্য তালিকায় রয়েছেন ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার, সিজার আজপিলিকুয়েতা ও মার্কিন মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিচ।

চলতি গ্রীষ্মের শেষে রুডিগার ও সিজারের চুক্তি শেষ হবে। থমাস টুখেলের দলে এখনও তারা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেননি, নতুন চুক্তির প্রস্তাবও পাননি। এ দুই ডিফেন্ডারকে পাখির চোখ করছে বার্সা।

Banglabid

ব্লুজদের সঙ্গে পুলিসিচের চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। পরের কয়েকটি ট্রান্সফার উইন্ডোতে বড় খরচ করার মতো আর্থিক সামর্থ্যও নেই বার্সার। জানুয়ারিতে মার্কিন মিডফিল্ডারকে তাই ধারে দলে টানার কথা ভাবছে স্প্যানিশ ক্লাবটি।

উইঙ্গার পুলিসিচকে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে। চলতি মৌসুমে ব্লুজদের হয়ে নামতে পারেননি ১৪টি ম্যাচে। ১০ ম্যাচে নেমে জালের দেখা পেয়েছেন মোটে দুবার। তবুও তাকে পেতে মরিয়া জাভিরা।

গত গ্রীষ্মে ক্লাবের আর্থিক দৈন্যতা ও লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের কারণে বার্সা চুক্তি নবায়ন না করায় ফ্রি-এজেন্ট হয়ে পিএসজিতে গেছেন লিওনেল মেসি। ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে পাঠানো হয়েছে অ্যান্টনে গ্রিজম্যানকে। ক্লাব ছেড়েছেন আরও কয়েকজন। তাতে খর্ব শক্তিতে পরিণত হয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

Reneta

আসছে শীতকালীন দলবদলে দিকহারা বার্সার শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন সভাপতি হুয়ান লাপোর্তা। তরুণ কাউকে খুঁজছেন কোচ জাভি।

যদিও জার্মান ডিফেন্ডার রুডিগারকে দলে টানতে খানিকটা লড়াই করতে হতে পারে বার্সার। ডেইলি মেইল জানিয়েছে, দল বদল করতে নতুন ক্লাবটির কাছে সাপ্তাহিক ৪ লাখ পাউন্ড দাবি করতে পারেন রুডিগার। আজপিলিকুয়েতার সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে রেখেছে জাভিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিজাভিটুখেলপুলিসিচবার্সেলোনারুডিগারলিড স্পোর্টসসিজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা আশা করছে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করবে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে ফেভারিট কিনা জানেন না ভারতের কোচ!

পরবর্তী
ভারতের কোচের সাক্ষাৎকারের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ফেভারিট কিনা জানেন না ভারতের কোচ!

জাদেজা ক্রিকেট মাঠে প্রস্তুত, হাসিমুখে ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টকে বিদায় বলার কথা ভাবছেন জাদেজা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT