চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির জয়ের রাতে আর্সেনালের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল স্টেড রেনাইস এফসি। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে গানারদের ৩-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।

আর্সেনাল হারলেও অন্য ম্যাচে অনায়াসেই জয় নিয়ে মাঠ ছেড়েছে লন্ডনের আরেক ক্লাব চেলসি। ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ আটে ওঠার পথে এগিয়ে গেছে ব্লুজরা।

এবারই প্রথম ফরাসি কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হার দেখল ইংলিশ জায়ান্টরা। অথচ খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। গোলদাতা আলেক্স আইওবি।

তবে ৪১ মিনিটে রেনাইসের ইসমাইলাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার সক্রেটিস পাপাস্তাথোপুলস। ১০ জনের দল হয়ে যায় আর্সেনাল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি অতিথিরা। এক মিনিট পর (৪২ মিনিটে) গোল খেয়ে বসে। রেনাইসকে এগিয়ে দেন বাজামাঁ বুইজো।

৬১ মিনিটে আত্মঘাতী গোলে আরো পিছিয়ে পড়ে গানাররা। তারপর ৮৮ মিনিটে ইসমাইলার গোলে নিশ্চিত হয়ে যায় রেনাইসের বড় জয়। আগামী বৃহস্পতিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।

অন্যদিকে শুরু থেকে শেষঅবধি দাপটে খেলেই অনায়াস জয় পেয়েছে চেলসি। খেলার ১৭ মিনিটে পেদ্রো রদ্রিগেজ এগিয়ে দেন দলকে। এরপর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইংগার উইলিয়ান। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ( ৯০ মিনিটে) এসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন হাডসন-ওডোই। আগামী বৃহস্পতিবার ফিরতি পর্বে কিয়েভের মাঠে খেলতে নামবে চেলসি।

Reneta

রাতের অন্য ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে ডায়নামো জাগবের, এফসি জেনিত সেন্ট পিটার্সবার্গকে ৩-১ গোলে ভিয়ারিয়াল, অস্ট্রিয়ার ক্লাব জালৎস্‌বুর্গকে ৩-০ গোলে নাপোলি ও রুশ ক্লাব এফসি ক্রাসনোদারকে ২-১ গোলে হারায় ভ্যালেন্সিয়া। এছাড়া সেভিয়া-স্লাভিয়া প্রাগ ২-২ ও ফ্রাঙ্কফুট-ইন্টার ম্যাচ গোলশূন্য ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইউরোপা লিগচেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT