চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা সাকিবের দেখা মিলুক, মিলুক আরও বেশিকিছু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সাউথ আফ্রিকার বিপক্ষে রোববারের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ষষ্ঠ বিশ্বকাপ অভিযান। দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের যেটি চতুর্থ বিশ্বকাপ। টাইগারদের আত্মবিশ্বাসী শুরুর জন্য ব্যাটে-বলে দারুণ ভূমিকা প্রত্যাশা থাকবে বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। অতীত পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে বাংলাদেশের শুরুর ম্যাচে দেখা মেলে দুর্দান্ত সাকিবেরই।

২০০৬ সালে ওয়ানডে অভিষিক্ত সাকিব প্রথমবার বিশ্বকাপে নামেন ২০০৭ সালে, ওয়েস্ট ইন্ডিজ আসরে। শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ততদিনে আস্থার নাম হয়ে ওঠা সাকিব পারফরম্যান্স দিয়েই দিনটি স্মরণীয় করে রেখেছেন। পরে ২০১১ সালে ঘরের মাটিতে ও ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে সেরা পারফরম্যান্সের পুনরাবৃত্তি করেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই চিরচেনা সাকিবেরই দেখা পাওয়ার প্রত্যাশা।

২০০৭ সালে উইন্ডিজ আসরে পোর্ট অব স্পেনে বাংলাদেশের জন্য স্মরণীয় এক জয়েরই ম্যাচ। ভারতের বিপক্ষে সেই ম্যাচে বিশ্বকাপ যাত্রা শুরুর সাকিবের। নেমে ব্যাটে তুলে নিয়েছিলেন ফিফটি। ৮৬ বলে ৫৩ রানের ইনিংস।

ভারতকে তিন বল হাতে রেখে ১৯১ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। মাশরাফী ৪, রাজ্জাক-রফিক ৩টি করে উইকেট নিয়েছিলেন। ১০ ওভার বল করে ৪৪ রানে উইকেটশূন্য থাকেন সাকিব। পরে যেটা ব্যাটিংয়ে পুষিয়ে দেন। ৫ উইকেটে জয়ের ম্যাচে ৫ চার ও এক ছক্কায় সাজান নিজের ফিফটি। ওই ম্যাচে তামিম ফিফটি করে আউট হলেও অপরাজিত ফিফটিতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিক।

সাকিবের পরের বিশ্বকাপ ২০১১তে, তখন তিনি বাংলাদেশের অধিনায়ক। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ। প্রতিপক্ষ একই, ভারত। বীরেন্দ্রর শেবাগ ১৭৫ আর বিরাট কোহলির হার না মানা শতকে ভারত ৩৭০ তুলে দিনটি বিমর্ষ করে দেয় টাইগারপ্রেমীদের জন্য। ১০ ওভারে ৬১ রান দিয়ে অপেক্ষাকৃত কম খরুচেই থাকেন সাকিব, বোল্ড করেছিলেন শেবাগকেই।

বাংলাদেশের ৮৭ রানে হারের ম্যাচে ব্যাটে এসে ফিফটি তুলে নেন সাকিব। তামিমের ৭০ রান আর সাকিবের ৫৫-ই ওই ম্যাচে সেরা ইনিংস। ৫ চারে ৫০ বলে ইনিংসটি সাজান তখনকার টাইগার অধিনায়ক।

Reneta

নিজের তৃতীয় বিশ্বকাপে ২০১৫ সালে নামেন সাকিব। ক্যানবেরাতে প্রতিপক্ষ এবার আফগানিস্তান। নিজেরা ২৬৭ রান তুলে আফগানদের ১৬১ রানেই প্যাকেট করে দিয়েছিল বাংলাদেশ। ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব।

সেই ম্যাচে দুই ফিফটি ছিল বাংলাদেশের। মুশফিকের ৭১ ছাড়া তার নিজের ৬৩ রানের ইনিংস। সাকিব ৬ চার ও এক ছক্কায় ৫১ বলে সাজান ৬৩ রানের ইনিংসটি। পরে বল হাতে নেন ২ উইকেট। ৮.৫ ওভারে ৪৩ রান খরচায়।

দীর্ঘ পথ পেরিয়ে আরেকটি বিশ্বকাপে নেমে পড়ছেন সাকিব। ওভালে এবারের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। বিশ্বকাপে বাংলাদেশের শুরুর ম্যাচে তার জ্বলে ওঠার যে স্বাভাবিকতা, সেই ধারা বজায় রাখলে ইংল্যান্ডেও উড়তে পারে বাংলাদেশের বিজয় পতাকা। ১৯৮ ওয়ানডের ক্যারিয়ারে সাড়ে ৫ হাজারের উপরে রান, একটি কম আড়াইশ উইকেট দখলে, এই সাকিব তো আরও পরিণত, আরও পরীক্ষিত। সেই সাকিবের কাছে নিশ্চয় আরও বেশিকিছুরই প্রত্যাশা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশের বিশ্বকাপবিশ্বকাপ-২০১৯সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT