চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

অবশেষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পেল প্রস্তাবিত ‘সিটিজেন ব্যাংক লিমিটেড’।

ব্যাংকটির ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত পর্যালোচনা শেষে এই লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

ইতিমধ্যে কার্যক্রম শুরুর লক্ষ্যে লোগো উন্মোচন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বোর্ড সভায় ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক লোগো সংযুক্ত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Reneta

এছাড়া সভায় সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণসহ সার্বিক পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ সরকার বিনিয়োগ সূচক ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন, টেকনোলজির উন্নয়ন শীর্ষক ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন, নিজস্ব জনবলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) উন্নয়ন অগ্রগতি প্রতিবেদন এবং ২০২০-২১ অর্থবছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার পুনঃ অর্থসংস্থান ঋণসীমা মঞ্জুর বিষয়েও বিস্তারিত আলোচনা করেছে বলে ওই বৈঠক সূত্র জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপলস ব্যাংকবাংলাদেশ ব্যাংকসিটিজেন ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT