চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে রোবটিক্স নিয়ে দেশের প্রথম বিজ্ঞানভিত্তিক রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’ এর রোডশো হ্যাকাথন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বাছাই করা আইডিয়া থেকে রোবট বানানোর জন্য রোবট বিল্ডার্সদের হাতে তুলে দেয়া হয় সনদ ও প্রাইজমানি।
প্রকৌশল খাতকে এগিয়ে নিতে ও মেধাবীদের উৎসাহ যোগাতে দেশের প্রথম মেধাভিত্তিক রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’।
জিপিএইচ ইস্পাতের উদ্যোগে এবং ক্রিড ইউএসএ এর কারিগরি সহযোগিতায় ব্যতিক্রর্মী এ আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে।
এরই ধারাবাহিকতায় চুয়েটের রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন বাংলাদেশ এর রোবট বিল্ডার্সরা বাছাইকরা সেরা ৫টি আইডিয়া থেকে তৈরি করে এসব রোবট।
সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের তুলে আনতে এবং দেশের মেধা দেশেই রাখতে এ আয়োজনের কথা জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সমৃদ্ধশালী দেশ গড়তে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতে এই রিয়েলিটি শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। দেশের জন্য কল্যাণকর এ রোবটিক্স রিয়েলিটি শো-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








