চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরি হওয়া স্বর্ণালংকারসহ আটক ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
অপরাধ
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম দেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, পারভীন আক্তার শাহীনুর ওরফে আলপিনা খাতুন, শুভ বনিক, ভানু লাল বনিক, অমিত দেবনাথ,  কৃষ্ণ চন্দ্র কর্মকার ও সুজন বনিক।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাজধানীর গুলশানের রাশেদুল ইসলামের বাসায় কাজের বুয়া হিসাবে ছিলেন পারভীন আক্তার ওরফে আলপিনা খাতুন। গত ৫ মার্চ দুপুরে ওই বাসা হতে সে ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। আলপিনা খাতুনকে গত ৪ মে নেত্রকোনা তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সেসময় ১৮ ভরি ওজনের স্বর্ণের হার উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম জানান, রিমান্ডে আলপিনার স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলার লাকি বাজার হতে চোরাই স্বর্ণ কেনার অপরাধে শ্রী দূর্গা শিল্পালয় নামের স্বর্ণের দোকানদার আসামী শুভ বনিক ও ভানু লাল বনিককে এবং মাতৃ স্বর্ণ শিল্পালয়ের মালিক অমিত দেবনাথকে ০৩ ভরি গলানো স্বর্ণসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও আলপিনা খাতুন গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর সময়ের মধ্যে গুলশানের খন্দকার জামিল উদ্দিনের বাসা হতে ২৭ ভরি ওজনের স্বর্ণ ও ডায়মন্ডের অলংকার চুরি করে পালিয়ে যায়।

Reneta

আলপিনার স্বীকারোক্তি অনুযায়ী ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শ্যামগঞ্জ বাজারের স্বর্ণকার কৃষ্ণ চন্দ্র কর্মকার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার লাকি বাজার হতে সুজন বনিককে গ্রেফতার করে। এসময় সুজন বনিকের হেফাজত হতে ২৫ পিস ডায়মন্ড উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, পারভীন আক্তার শাহীনুর ওরফে আলপিনা খাতুনের নিকট হতে তারা চোরাই স্বর্ণ ও ডায়মন্ড ক্রয় করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণ চোরাই
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT