চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির টাকা তোলা হয় রিজাল ব্যাংক ম্যানেজারের গাড়িতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ২০ মিলিয়ন পেসো ( ৩৩ লাখ ৪৫ হাজার টাকা) ফিলিপিন্সের রিজাল ব্যাংকের ম্যানেজারে মায়া সান্তোস-দেগুইতোর গাড়িতে তোলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।

এই অর্থ চুরি এবং উদ্ধার নিয়ে ফিলিপিন্সের সিনেটে শুনানি চলছে। অর্থ চুরির ঘটনায় ফিলিপিন্সে আটক সন্দেহভাজনদের সিনেটের শুনানিতে হাজির করা হয়। সেখানে মায়া সান্তোস-দেগুইতোও উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার সিনেটের ব্লু রিবন কমিটির সামনে দোষ স্বীকার করলেও কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন মায়া সান্তোস-দেগুইতো। অর্থ চুরি সংক্রান্ত সব প্রশ্নের জবাবে জন্য সিনেটে এক্সিকিউটিভ সেশনের দাবি করেছিলেন দেগুইতো।

তবে সেসময় এক্সিকিউটিভ সেশন ডাকার কথা নাকচ করলেও আজ বৃহস্পতিবার সেই সেশন ডাকা হয়েছে। সিনেটের মাইনোরিটি লিডার জুয়ান পনসে অ্যারলির করা প্রশ্নের পর সেশন ডাকার অনুমতি দেন সিনেট কমিটির চেয়ারম্যান তিয়োইফিতো গুয়েনাগোনার। দেগুইতোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন কমিটির প্রধানসহ সিনেটের আরো নয় সদস্য।

রিজাল ব্যাংকের ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতোর গাড়িতে নিজের চোখে ওই টাকা তুলতে দেখেছেন বলে জানিয়েছেন ব্যাংকের সাবেক কাস্টমার সার্ভিস হেড রোমুলডো আগারাডো। ফিলিপিন্সের পত্রিকা ইনকোয়ার এই খবর দিয়েছে।

রোমুলডো আগারাডো সিনেট কমিটিকে বলেন, ‘আমি নিজের চোখে মায়া সান্তোস-দেগুইতোর গাড়িতে টাকা তুলতে দেখেছি। আমি যে টেবিলে বসে ছিলাম, তার প্রধান দরজার কাচের ভেতর দিয়ে বাইরের সব দেখতে পাচ্ছিলাম।’

তিনি সিনেট কমিটিকে জানান, ‘৫ ফেব্রুয়ারি কাগজের ব্যাগে পেঁচিয়ে বিশ মিলিয়ন পেসো গাড়িতে তোলা হয়। এর আগে ক্যাশ সেন্টারে সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা টোরেস এই টাকা তোলার কথা জানালে গাড়িতে করে শাখায় টাকা আনা হয়।’

‘এরপর সেই টাকা গুনে একটি বক্সে করে প্রথমে মায়া সান্তোসের রুমে রাখা হয়। পরে সেটি আবার কাগজের ব্যাগে ঢুকিয়ে সন্ধ্যার দিকে ম্যানেজারের গাড়িতে তুলে দেয়া হয়, ‘ তিনি বলেছেন।

যদিও এ সময় দেগুইতো ব্রাঞ্চে ছিলেন না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়, যার বেশিরভাগই গেছে ফিলিপিন্সে।

সেখানকার যে ব্যাংকের বিরুদ্ধে মূল অভিযোগ এসেছে, সেই ব্যাংকের ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতোকে জাপানে পালানোর চেষ্টার সময় বিমান থেকে তাকে নামিয়ে এনে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর চার্জশিটও দেওয়া হয়েছে।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সামনে ইংলিশদের ১৫৩ রানের টার্গেট

পরবর্তী

চুরির টাকা তোলা হয় রিজাল ব্যাংক ম্যানেজারের গাড়িতে

পরবর্তী

রিজার্ভ চুরি তদন্তে সহযোগিতা করবে এফবিআই

রিজার্ভ চুরি তদন্তে সহযোগিতা করবে এফবিআই

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT