চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি করেছে ছোট পর্দার তিনটি সংগঠন

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৭:৪৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্তকরণ’ অনুষ্ঠান

‘ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্তকরণ’ অনুষ্ঠান

ছোট পর্দার তিনটি সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড এবং অভিনয় শিল্পী সংঘ একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। আজ শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই ‘ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্তকরণ’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এখানে জানানো হয়, ২০১০ সালের ২০ জুন প্রথম এই তিনটি সংগঠনের মধ্যে চুক্তি হয়। এই চুক্তিতে সবকটি পক্ষের জন্য নির্দিষ্ট আচরণ বিধি চূড়ান্ত করা হয়। তখন আশা করা হয়েছিল, এই চুক্তির ফলে তিনটি পক্ষের সঙ্গে সংশ্লিস্ট সবার মাঝে শৃঙ্খলা আসবে, পেশাদারিত্ব তৈরি হবে, কোনো পক্ষই ক্ষতিগ্রস্থ হবে না। কিন্তু নানা কারণে এই চুক্তি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

এবার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই চুক্তি নতুন করে তৈরি করা হয়েছে। আগের চুক্তি থেকে অনেক কিছু বাদ দিতে হয়েছে, অনেক কিছু সংযোজন করতে হয়েছে।

এই ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ইরেশ যাকের, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলীক এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

‘ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্তকরণ’ অনুষ্ঠান
‘ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্তকরণ’ অনুষ্ঠান

আবুল হায়াত বলেন, ‘চুক্তির স্বার্থেই তা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হবে। মেনে চলতে বাধ্য করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শর্মিলী আহমেদ, সাইদুল আনাম টুটুল, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, শহিদুল আলম সাচ্চু, ইরেশ যাকের, আহসান হাবিব নাসিম, এস এ হক অলীক, চঞ্চল চৌধুরী ও করভী মিজান।

Reneta

অনুষ্ঠানের সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘তিনটি সংগঠনের মধ্যে চুক্তি হলেও পরবর্তীতে সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সঙ্গেও আলোচনা করা হবে। কথা হবে টিভি চ্যানেলে কর্তৃপক্ষের সঙ্গেও।’

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘডিরেক্টরস গিল্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT