চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তিমূল্যের চেয়ে কম দামে চীন থেকে কেনা হচ্ছে দেড় কোটি টিকা : অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

আগের চুক্তিমূল্যের চেয়ে কম দামে চীনের সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার ২৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা চায়নার সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো দেড় কোটি বা ১৫ মিলিয়ন ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস সাংবাদিকদের বলা সম্ভব হচ্ছে না।

Banglabid

চীনের এ ভ্যাকসিন কতদিনের মধ্যে আসবে?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কখন আসবে সে বিষয়ে সঠিক বলতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যাবে।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রতি ডোজে ৩ হাজার টাকা খরচ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।

Reneta

পরে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (প্রকাশ করা যায় না এমন চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১৫ মিলিয়ন ভ্যাকসিন আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল ১৫ মিলিয়ন। এর মধ্যে ২ মিলিয়ন তারা আমাদের উপহার হিসেবে দিয়েছে। যেহেতু ২ মিলিয়ন উপহার দিয়েছে সেজন্য তারা আরও ২ মিলিয়ন নতুন করে যোগ করে ১৫ মিলিয়ন ভ্যাকসিন দিচ্ছে। নতুন করে ১৫ মিলিয়ন ভ্যাকসিন পাচ্ছি আগের তুলনায় কম দামে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আজকের ক্রয় সংক্রান্ত সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে অবশিষ্ট ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন, সাকুল্যে ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্ট-১ এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীকরোনাটিকাভ্যাকসিনস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT