চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন থেকে হংকং গেলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-চীন থেকে হংকং

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নতুন নীতি অনুসরণ করছে হংকং। চীনের মূল ভূখণ্ড থেকে আসা যে কোনো ব্যক্তিকে ১৪ দিন কোয়ারেন্টাইন বা পৃথক স্থানে রাখা বাধ্যতামূলক করেছে দেশটি।

বিবিসি জানিয়েছে, নতুন নিয়মের অধীনে, চীনা নাগরিকরা হংকংয়ে গেলে প্রথম ১৪ দিন নিজেদের নিজ নিজ হোটেল রুমে বন্দী রাখতে হবে অথবা সংশ্লিষ্ট সরকারি সংস্থার শরণাপন্ন হতে হবে। আর হংকংয়ের অধিবাসীরা চীন থেকে নিজ দেশে ফিরে এলে তাদেরকে দুই সপ্তাহ নিজ নিজ ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

এ নিয়ম ভঙ্গ করলে জেল-জরিমানারও বিধান রাখা হয়েছে।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা শুক্রবার দিন শেষ পর্যন্ত হিসাবে ৩৪ হাজার ৫৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২২ জনের। চীনে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানসহ সবধরনের ভোজ-উৎসব নিষিদ্ধ করেছে প্রশাসন।

সংক্রমণের শুরু যেখানে, সেই হুবেই প্রদেশে লোকজনের বাইরে বের হওয়া নিরুৎসাহিত করতে বহুতল ভবনগুলোর লিফট বন্ধ করে দিয়েছে সরকার।

এ পর্যন্ত হংকংয়ে ২৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। চীনের বাইরে করোনা ভাইরাসের দ্বিতীয় মৃত্যু দেখেছিল হংকং। এখনো নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি দেশটিতে।করোনা ভাইরাস-চীন থেকে হংকং

Reneta

এতদিন চীনের সাথে সীমান্ত বন্ধসহ সব ধরনের প্রবেশ ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হংকংয়ের প্রশাসন। বুধবারও প্রায় ৯ হাজার মানুষ চীন থেকে হংকংয়ে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১১ হাজার জনে।

শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত হংকংয়ের সীমান্তবর্তী চীনা শহর শেনজেনে হাজার হাজার ভ্রমণকারীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাই আবারও নতুন করে এ কড়াকড়ি আরোপ।

চীনের বাইরে হংকংসহ অন্তত ২৫টি দেশে ২৭০ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। হংকং ছাড়া ফিলিপিন্সে করোনায় মারা গেছেন একজন। জাপান ইয়োকোহামা বন্দরে উপকূলের কাছে অবস্থান করা প্রমোদতরীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।করোনা ভাইরাস-চীন থেকে হংকং

তবে করোনা ভাইরাস নিয়ে কিছুটা শুভ বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত দুই দিনে চীনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।

কিন্তু চীনে সংক্রমণ কিছুটা কমলেও, বিশ্বজুড়ে চিকিৎসা সরঞ্জামের অভাবে কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেডরস গোবিয়াসেস জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বিশ্বব্যাপী গাউন, মাস্ক ও গ্লাভসের মতো আবরণী চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীন-হংকংচীনে করোনা ভাইরাসজাপানে করোনা ভাইরাসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT