চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে ‘ধূমপানে মৃত্যু’র ভয়াল ঝুঁকিতে দুই-তৃতীয়াংশ ‍পুরুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

চীনে ২০ বছরের কম বয়স্ক তরুণদের এক-তৃতীয়াংশ ধূমপানের ফলে এবং যদি তারা এই বদ অভ্যাস ত্যাগ না করে তবে অকালে প্রাণ হারাবে বলে নতুন একটি গবেষণায় সতর্ক করে দেয়া হয়েছে। মেডিকেল জার্নাল দ্য ল্যানচেট এ প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় চিনের দুই-তৃতীয়াংশ ‍পুরুষ এখন ২০ বছর বয়সের আগেই ধূমপানে আসক্ত হয়। এবং এদের মধ্যে অর্ধেকের মতো আসক্ত ব্যক্তিরা একারণেই প্রাণ হারাবে বলে প্রতিবেদনটিতে উপসংহার টানা হয়।

অক্সফোর্ড ইউনিভার্সিটি, দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সাইন্সেস এবং চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই গবেষণাটি পরিচালিত করে। এই গবেষণা প্রতিবেদন প্রস্তুতে বিজ্ঞানীরা ১৫ বছরের ব্যবধানে দেশজুড়ে দুইটি গবেষণা পরিচালনা করে যার মধ্যে কয়েক লাখ মানুষকে গবেষণার আওতায় আনা হয়।

তামাক ব্যবহারের কারণে ২০১০ সালে চীনে ১০ লাখের মতো মানুষ প্রাণ হারায়। কিন্তু গবেষকরা বলেছেন যদি এরকমই ধারা চলতে থাকে তবে ‘অকালে মৃত্যুর মহামারী বৃদ্ধি’র ফলে আগামী ২০৩০ সাল থেকে প্রতি বছর এই মৃত্যুর সংখ্যা দ্বিগুণ অর্থাৎ ২০ লাখ হবে। এই মৃত্যুর শিকার হবে অধিকাংশই পুরুষরা। যেখানে চীনা পুরুষদের অর্ধেকেরও বেশি ধূমপানে আসক্ত সেখানে মাত্র ২.৪ শতাংশ নারীর এই বদঅভ্যাস রয়েছে। 

Banglabid

জনগণকে যদি এই আসক্তি পরিত্যাগ করার জন্য প্রভাবিত করা যায় তবে আশার জায়গা রয়েছে গবেষক দলের সদস্য রিচার্ড পেটো জানিয়েছেন।

তিনি বলেন, মৃত্যুর এই প্রবল ঢেউকে এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই ধূমপান থেকে বিরত থাকতে হবে এবং যদি তুমি তরুণ হও তবে এই নেশা শুরু করো না।

চীনের অনেক জায়গায় খাবার গ্রহণের পরেই সিগারেট জ্বালানোর ধারা লক্ষ্য করা যায়। ধোয়ার মেঘের ভেতরেই এখানে অনেক সময় নতুন সম্পর্ক গড়ে উঠে। দামী মূল্যের সিগারেটের ব্র্যান্ড উপহার হিসেবে দেয়া হয়। মাত্র ২.৫ ইয়ান মূল্যের সাধারণ সিগারেটগুলো অতিদরিদ্ররা ছাড়া সবাই ক্রয় সাধ্যের মধ্যেই রয়েছে। 

Reneta

দৈনন্দিন জীবনে ধূমপান এতটা স্বাভাবিক এবং মজ্জাগত হয়ে যাওয়ায় তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কম সংখ্যক ব্যক্তিই ধারণা রাখে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাপ্তবয়স্ক চীনা নাগরিকদের মাত্র ২৫ শতাংশ ধূমপানের স্বাস্থ্যজনিত ক্ষতি (ফুসফুসের ক্যান্সার থেকে হার্টের রোগ) সম্পর্কে জানে।

বিশ্বে সিগারেটের সবচেয়ে বড় ভোক্তা এবং একই সাথে তামাকের সবচেয়ে বড় উৎপাদক দেশ হলো চীন। বিশ্বে প্রতি তিনটি ব্যবহৃত সিগারেটের একটি চীনারা ভোগ করে। চীনে মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ অথাৎ প্রায় ৩০ কোটিরও বেশি নাগরিক ধূমপান করে। যেখানে গড়ে একজন দৈনিক ২২ টি সিগারেট খায়।

এই নেশার প্রচলন এতটাই ব্যাপক যে জনসম্মুখে ধূমপানের নিষেধাজ্ঞা আরোপ করতেও চীনা সরকারকে সংগ্রাম করতে হচ্ছে। আশঙ্কাজনক হারে ধূমপান বৃদ্ধির কারণে উদ্বিগ্ন চীনা প্রশাসন জনস্মুখে ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েও সফল হয়নি।

দেশটির কর রাজস্ব আদায়ের দিক দিয়েও সিগারেটের একটি বড় ভুমিকা রয়েছে। চীন সরকার তামাক কর থেকে প্রতি বছর ৪২৮ বিলিয়ন ইউয়ান (৬৭ বিলিয়ন মার্কিন ডলার) অর্থ আয় করে।  

মাত্র ১০ শতাংশ চীনের আসক্ত নাগরিক স্বেচ্ছায় ধূমপান ত্যাগ করে। অধিকাংশই অনেক অসুস্থ হয়ে পড়লে তবেই ধূমপান ছাড়তে বাধ্য হয়। 

উন্নত দেশগুলোতে যেখানে ধূমপানের হার কমে যাচ্ছে (যুক্তরাষ্ট্রে প্রতি ৫ জনে এক জনেরও কম ধূমপানে আসক্ত) সেখানে চীনে সিগারেট প্রাপ্তি আরও সহজলভ্য হওয়ায় এবং ব্যবহারকারিদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এই হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে তামাক ব্যবহারকারীদের অর্ধেকেরও বেশি মারা যায় জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনতামাকধূমপান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিনা ট্র্যাজেডিতে বেড়েছে নিহত বাংলাদেশী হাজির সংখ্যা

পরবর্তী

আপিল করলেন সেপ ব্লাটার

পরবর্তী

আপিল করলেন সেপ ব্লাটার

মাহবুব মতিন: ও বন্ধু আমার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT