চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে চারদিনেই ‘সিক্রেট সুপারস্টার’-এর আয় ২০০ কোটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চীনে মাৎ করছে আমিরের সিক্রেট সুপারস্টার

চীনে মুক্তির এক সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে ভিড় কমছে না আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ এর দর্শকদের। বলিউডের চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ সম্প্রতি টুইটারে এক হিসাবে বলেছেন, প্রথম সপ্তাহে মুক্তির চতুর্থ দিনেই চীনে প্রায় ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’।

অথচ ২০১৭’র অক্টোবরে মুক্তির পর পুরো ভারতে এর ধারে কাছেও আয় করতে পারেনি চলচ্চিত্রটি। আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও এর প্রযোজনায় ‘সিক্রেট সুপারস্টার’ তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি। মুক্তির পর পুরো ভারতজুড়ে এই চলচ্চিত্র আয় করেছিল ৬৩ কোটি রুপি। আয়ের হিসাবে সবাই ফ্লপ বলেই ধরে নিয়েছিল ‘সিক্রেট সুপারস্টারকে’।

অথচ, সেই চলচ্চিত্রই মাত্র তিনদিনেই চীনে এবার আয় করেছে ১৭৫ কোটি রুপি, যেখানে আমিরের আরেক ব্যবসাসফল চলচ্চিত্র ‘দঙ্গল’ চীনে প্রথম তিনদিনে আয় করেছিল ৮০ কোটি রুপি।

চীন থেকে ২০১৭ তে ‘দঙ্গল’ এর আয় হয়েছিল ১২০০ কোটি রুপি। অবশ্য চার দিনে ‘দঙ্গল’ এরচেয়ে বেশি আয় হলেও সব মিলিয়ে ‘দঙ্গল’-এর এই বিপুল আয়ের পরিমাণ ‘সিক্রেট সুপারস্টার’ ছাড়িয়ে যেতে পারবে বলে মনে করছেন না কেউই।

আমির খান ছাড়াও ‘সিক্রেট সুপারস্টার’-এ ছিলেন ‘দঙ্গল’-এ আমিরের কন্যার চরিত্রে অভিনয় করা জাইরা ওয়াসিম। আদভাইত চন্দন পরিচালিত ‘সিক্রেট সুপারস্টার’ এর কাহিনী সংগীতশিল্পী হতে চাওয়া ১৪ বছরের এক কিশোরী কন্যা আর তাকে সাহায্যকারী এক সংগীত পরিচালককে নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদভাইত চন্দনআমির খানজাইরা ওয়াসিমদঙ্গলসিক্রেট সুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT