চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে একশ’ কোটির বেশি মানুষ পেল ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে একশ’ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেয়ার কাজ শেষ করা হয়েছে। কোভিড-১৯ রোগ মোকাবেলায় বুধবার পর্যন্ত তাদের এসব টিকা দেয়া হয়। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

বৃহ্স্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেছেন, ৭০ শতাংশের বেশি মানুষ করোনাভাইরাসের কমপক্ষে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাকসিনের ২১৬ কোটি ডোজ প্রদান করা হয়েছে।

বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন কর্মসূচি চলছে চীনে। যা গত বছর থেকে শুরু হয়েছে। প্রাথমিকভাবে জরুরিভিত্তিতে প্রথমসারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছিল। সেইসময় শর্তসাপেক্ষে চীনের ভ্যাকসিন সিনোফার্ম অনুমোদন পেয়েছিল। পরবর্তীকালে ভ্যাকসিনের সংখ্যা আরও বেড়েছে। আরও ছ’টি করোনা ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে।

চীনের সংবাদমাধ্যম সিজিটিএনের একটি প্রতিবেদন অনুযায়ী, গত ২০ এপ্রিল চীনে করোনা ভ্যাকসিনের ডোজ প্রদানের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গিয়েছিল। ৭ মে তা ছুঁয়েছিল ৩০ কোটির মাইলফলক। যা ২৩ মে ৫০ কোটি এবং ১৯ জুন ১০০ কোটি ডোজ প্রদানের গণ্ডি পেরিয়েছিল চীন।

১২ বছর বা তার থেকে বেশি বয়স হলেই মিলছে। ভ্যাকসিন। চীনের বর্তমান জনসংখ্যা বর্তমানে ১৪০ কোটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT