চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের পরে এবার যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতিই চীন থেকে দেশে ফিরেছেন।

বিবিসি জানায়, সিয়াটলের অধিবাসী ওই তরুণ চীনের ইউহান শহরে গিয়েছিলেন। ১৫ জানুয়ারি সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। ওই শহর থেকেই মূলত নতুন এই ভাইরাসের উৎপত্তি।

চীনের সরকারি হিসাব মতে, করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রায় ৩শ’ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের।

এ বিষয়ে এক বিবৃতিতে সিডিসি জানায়, রোগী অসুস্থতা নিয়ে ওয়াশিংটন রাজ্যের এভারেটে অবস্থিত প্রভিডেন্স রিজিওনাল মেডিক্যাল সেন্টারে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলা অবস্থায় রোগের লক্ষণ এবং রোগীর সাম্প্রতিক ভ্রমণ বৃত্তান্ত দেখে সেখানকার চিকিৎসকরা সন্দেহ করেন যে তাকে করোনা ভাইরাস আক্রমণ করে থাকতে পারে।

ক্লিনিক্যাল নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার পর ২০ জানুয়ারি তার দেহে করোনার সংক্রমণ থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Reneta

রহস্যজনক নতুন এ ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্ক্রিনিংয়ে পাওয়া সম্ভাব্য লক্ষণধারীদের ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা।

বাংলাদেশের যে সকল নাগরিক চীন ভ্রমণ করছেন তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের ভালো যোগাযোগ থাকায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের এই বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে।

চীনের রহস্যজনক করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। পঞ্চম দেশ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

সংক্রমণ থেকে বাঁচতে ইতোমধ্যে নর্থ কোরিয়া সাময়িকভাবে সব দেশের পর্যটকদের জন্য এর দরজা বন্ধ করে দিয়েছে। চীনভিত্তিক ট্যুরিজম কোম্পানি ইয়াং পায়োনিয়ার ট্যুরস তাদের ওয়েবসাইটে তথ্যটি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে নর্থ কোরিয়ায় ভ্রমণ নিয়ে কাজ করে।

নর্থ কোরিয়া পর্যটন নিয়ে কাজ করা আরেকটি ট্রাভেল কোম্পানি কোরইয়ো ট্যুরসও টুইটবার্তায় এ কথা জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে খারাপ বিষয়: সাইফ আলী

পরবর্তী

এসকে সিনহাকে আদালতে হাজিরা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

পরবর্তী
বিচারপতি সিনহার ছবি, গভীর চিন্তায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

এসকে সিনহাকে আদালতে হাজিরা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ঢাবি’র গেস্টরুমে নির্যাতন: আহত ৪ শিক্ষার্থী

সর্বশেষ

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT