চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের আমদানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০১৮
অর্থনীতি, আন্তর্জাতিক
A A

চীনের আমদানি পণ্যের উপর ৬০ বিলিয়ন মার্কিন ডলার কর আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশে সই করেছেন তিনি।

মেধাস্বত্ত চুরির অভিযোগসহ মার্কিন বাজার ধ্বংসের চেষ্টার অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে অধিকসংখ্যক কর্মসংস্থানের অভাবের কারণ হিসেবে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ককে ভারসাম্যহীন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তার এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করেন ট্রাম্প। ইতিমধ্যে চীনের প্রায় ১৩শ’ পণ্যের ওপর শুল্ক আরোপের তালিকা তৈরি করেছে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিভাগ। ওদিকে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এমন একক সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি হতাশা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, নিজেদের অধিকার রক্ষায় যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় চীন প্রস্তুত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপের সাথে নিজেদের স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে চীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

মার্চ ২৭, ২০২৬

পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

মার্চ ২৭, ২০২৬

কোচের আস্থায় না থাকলেও সতীর্থকে পাশে পাচ্ছেন নেইমার

মার্চ ২৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT