ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরকে ভারতের দাবি করার পাশাপাশি চীন সীমান্তের আকসাই চীন অঞ্চলকেও ভারতের দাবি করে বসেন।
মঙ্গলবার ভারতের সংসদে সংবিধান ৩৭০ বাতিলের বিষয়ে বিরোধী দলের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে এমন বক্তব্য করেন তিনি।
অমিত শাহের কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যখন আমি জম্মু-কাশ্মীরের কথা বলছি, তার মানে হচ্ছে পুরো পাক অধিকৃত কাশ্মীর এবং চীন সীমান্তের আকসাই চীন অঞ্চলও ভারতের। পাক অধিকৃত কাশ্মীরকে আপনি ভারতের অংশ মনে করেন না?
তিনি বলেন জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা ভারতের এবং জম্মু কাশ্মীরের সংবিধান। আইন তৈরি করার পুরো এখতিয়ার সংসদের রয়েছে।
অন্যদিকে আকসাই চীন হল ভারত ও চীন এর মধ্যকার বিতর্কিত অঞ্চল। ভারতের মতে এটি ভারতের জম্বু এবং কাশ্মীর রাজ্যের লাদাখের অংশ। অপর পক্ষে চীন আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ হিসেবে দাবি করে।
১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের পর ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। কিন্তু পরে আন্তর্জাতিক চাপে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দিলেও আকসাই চীনের অধীনে থেকে যায়।








