চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সাংহাইয়ে সবজির সেমাই আর গরুর মাংস খেয়েছেন ফারুকী ও তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৭
বিনোদন
A A
চীনা বন্ধুদের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা

চীনা বন্ধুদের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা

এবার চী​না বন্ধুদের সঙ্গে ঈদ করেছেন চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। চীনে ঈদ হয়েছে পরশু রোববার। ফারুকী এখন আছেন রাশিয়ার মস্কোতে। সেখান থেকে আজ মঙ্গলবার বিকালে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এবার তারা ঈদ করেছেন চীনের সাংহাইয়ে। ঈদের দিন সাংহাই রেস্টুরেন্টে সবজির সেমাই আর গরুর মাংস খেয়েছেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন কয়েকজন চীনা বন্ধু। এছাড়া সারা দিন তারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন।

চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে গত ২২ জুন প্রদর্শিত হয় ‘ডুব’। এই উৎ​সবে অংশ নিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ফারুকী সেখানে গেছেন আগেই। ঈদের নাটক আর টেলিছবির কাজ শেষ করে তিশা পরে যোগ দিয়েছেন উৎ​সবে। ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসব শুরু হয়েছে ১৮ জুন, আর শেষ হচ্ছে আজ ২৭ জুন।

সাংহাই থেকে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা চলে যান রাশিয়ার মস্কোতে। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ‘ডুব’। উৎসব শুরু হয়েছে ২২ জুন। চলবে ২৯ জুন পর্যন্ত।

এদিকে বাংলাদেশ কিংবা ভারত, কোথাও এখনো মুক্তি পায়নি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। তার আগেই ছবিটি চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে।

‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ । ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

সবজির সেমাই
সাংহাই রেস্টুরেন্টে গরুর মাংস ও অন্যান্য খাবার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবতিশামোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT