চীনের কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজের টহলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চরমে।
চীনা দ্বীপ ‘স্পার্টলি’র এতো কাছে মার্কিন যুদ্ধজাহাজের এই টহলকে সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে চীন। তবে এই টহলকে নৌ-স্বাধীনতা হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
চীনা দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজের ঢুকে পড়াকে ‘অযাচিত উস্কানি’ বলেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উস্কানি দেয়া হলে যেকোনো দেশকে সমুচিত জবাব দেবে চীন।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দাবি আন্তর্জাতিক আইন মেনে রুটিন কাজ হিসেবে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ নিয়ে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
ভিডিওতে দেখুন চীনা দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজের টহলঃ







